এক্সপ্লোর

চুঁচুড়ায় রামনবমী অনুষ্ঠানে তৃণমূল ও বিজেপি সমর্থকদের হাতাহাতি, পুরুলিয়ায় অস্ত্র হাতে মিছিল করল বজরং দল

সল্টলেক: রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা সল্টলেকে। আজ সকালে সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের সামনে থেকে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন বিজেপি ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মিছিল শুরু হওয়ার আগে তা আটকে দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর জেরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। অন্যদিকে, নিউটাউনে রামমন্দির থেকে মুকুল রায়ের নেতৃত্বে মিছিল বের করে বিজেপি। ছিলেন কামদুনির মৌসুমী কয়াল। এই মিছিলে গদা হাতে সমর্থকদের মিছিলে অংশ নিতে দেখা যায়। এরপর কলকাতার মানিকতলায় বিজেপির রামনবমীর মিছিলে অংশ নেন মুকুল রায়। রামনবমী উপলক্ষ্যে পুরুলিয়া শহরে সকাল থেকে অস্ত্র নিয়ে একাধিক মিছিল বার করেছে বজরং দল। মিছিলে অস্ত্র হাতে দেখা গেছে নাবালকদেরও। দুপুর দুটোয় শহরের গোশালা মোড় থেকে কেন্দ্রীয়ভাবে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। হুগলির চুঁচুড়ার হেমন্ত বসু কলোনিতে রামনবমীতে পুজো ঘিরে হাতাহাতি হল তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। আজ সকালে স্থানীয় রাম মন্দিরে অস্ত্রপুজো করতে যান বিজেপি সমর্থকরা। সেইসময় তৃণমূল কাউন্সিলর সুনীল মালাকার দলীয় সমর্থকদের নিয়ে তাঁদের বাধা দেন বলে অভিযোগ। দু’দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বেধে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আজ দুপুরে চুঁচুড়ায় রামনবমীর মিছিলে অংশ নেওয়ার কথা বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিংহের। বীরভূমের সিউড়ির কড়িধ্যায় রামনবমীর মিছিল বার করে হিন্দু জাগরণ মঞ্চ। গতবছর রামনবমীতে এখান থেকেই শুরু হয়েছিল অস্ত্রমিছিল। তবে এবছর প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে অস্ত্রমিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে, রামপুরহাট হাইস্কুলের মাঠ থেকে তৃণমূলের নেতৃত্বে বার হয় রামনবমীর শোভাযাত্রা। ভাটশালা মোড়ে রামের পুজো করেন রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় রামনবমী অনুষ্ঠানে তৃণমূল ও বিজেপি সমর্থকদের হাতাহাতি, পুরুলিয়ায় অস্ত্র হাতে মিছিল করল বজরং দল পূর্ব মেদিনীপুরের তমলুকে রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে বিশাল মিছিল। আজ সকালে রূপনারায়ণের ধার থেকে শুরু হয় মিছিল। তমলুক শহর পরিক্রমা করে এই মিছিল শেষ হবে মানিকতলায়। মিছিলে অংশ নিয়েছেন বিজেপির জেলা ও স্থানীয় স্তরের নেতারা। তবে রামনবমীর আগের রাতে উত্তেজনা খবর পাওয়া গেল বীরভূমের নলহাটিতে। স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অস্ত্রমিছিলের বিরুদ্ধে পুলিশের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশসূত্রে খবর, আজ অস্ত্রমিছিল করা যাবে না বলে স্থানীয় মৌচাক মোড়ে প্রচার চালাচ্ছিল নলহাটি থানা। অভিযোগ, সেইসময় স্থানীয় একটি ক্লাবের সদস্যরা প্রচারে বাধা দেন। জোর করে প্রচার বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর ঘটনাস্থলে পৌঁছন রামপুরহাটের এসডিপিও। পুলিশকর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির ঘায়ে আহত হয়েছেন চারজন। রামনবমী উপলক্ষ্যে মিছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও। আজ সকালে দুর্গাপুরের মেন গেট কাদা রোড অঞ্চলে স্থানীয় হনুমান মন্দিরের উদ্যোগে রামনবমী উপলক্ষ্যে মহিলাদের লাঠিখেলার আয়োজন করা হয়। বার হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget