এক্সপ্লোর

Solicitor General Update: সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের তিন সাংসদের

TMC attacked Solicitor General Tushar Mehta and BJP leader Suvendu Adhikari: নারদকাণ্ডে অভিযুক্ত কীভাবে দেখা করেন সলিসিটর জেনারেলের সঙ্গে, প্রশ্ন তৃণমূলের।

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, কলকাতা: সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র। 

চিঠিতে তিন তৃণমূল সাংসদ লিখেছেন, ‘নারদ স্টিং-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল। তার তদন্ত করছে সিবিআই এবং ইডি। তুষার মেহতা সেই মামলায় সিবিআইয়ের হয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে সওয়াল করছেন। সিবিআই ও ইডি সারদা মামলার তদন্ত করছে। সুদীপ্ত সেন মূল অভিযুক্ত। যিনি একাধিকবার চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সারদা-মামলাতেও সিবিআইকে পরামর্শ দেওয়ার পাশাপাশি মামলা লড়েছেন তুষার মেহতা। শুভেন্দু অধিকারী যে মামলায় অভিযুক্ত, তাতে সলিসিটার জেনারেলের অফিসকে ব্যবহার করে, মামলার ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যেই, বৈঠকের আয়োজন হয়েছিল, এমন আশঙ্কার যথেষ্ট কারণ আছে। তাই স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে তুষার মেহতাকে তাঁর পদ থেকে সরাতে পদক্ষেপ নিন প্রধানমন্ত্রী।’

সলিসিটর জেনারেল অবশ্য শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, ‘গতকাল না জানিয়ে আমার বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমার দফতরের কর্মীরা শুভেন্দু অধিকারীকে অপেক্ষা করতে বলেন। আমার অন্য বৈঠকের পর আমার দফতরের কর্মীরা তাঁকে জানান যে আমি তাঁর সঙ্গে দেখা করতে পারব না। আমার সঙ্গে সাক্ষাতের জন্য জোরাজুরি না করেই তিনি চলে যান। সুতরাং শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সাক্ষাতের প্রশ্নই ওঠে না।’

শুভেন্দুও জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করেননি সলিসিটর জেনারেল। তবে এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘হয়তো কোনও কারণেই গেছেন। এই যে মুকুল রায় নির্লজ্জের মতো তৃণমূলে যোগ দিয়ে আমাদের বেঞ্চে বসে আছেন। হয়তো পিএএসসির চেয়ারম্যান হওয়ার লোভে। সে কারণেই হয়তো শুভেন্দু গেছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget