এক্সপ্লোর

Republic Day Tableau: বাংলার ট্যাবলোয় অনুমতি দিন, উল্টো পথে হেঁটে মোদিকে আর্জি তথাগতর

Republic Day Tableau: ট্যাবলো বিতর্কে বাংলা বিজেপি নেতারা যখন রাজ্যকেই দুষছেন, সেই সময় সোমবার সকালে বাংলার ট্যাবলোকে জায়গা দেওয়ার পক্ষে সওয়াল করেন তথাগত।

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো (Republic Day Tableau) নিয়ে ফের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত পরিস্থিতি দেখা দিয়েছে। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বার বিজেপি-র তরফেই রাজধানীতে বাংলার ট্যাবলোকে জায়গা দেওয়ার দাবি উঠল। দলের নেতা তথাগত রায় (Tathagata Roy) টুইটারে মোদির কাছে এমন আর্জি জানালেন।

ট্যাবলো বিতর্কে বাংলা বিজেপি নেতারা যখন রাজ্যকেই দুষছেন, সেই সময় সোমবার সকালে বাংলার ট্যাবলোকে জায়গা দেওয়ার পক্ষে সওয়াল করেন তথাগত। টুইটারে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলোকে অনুমতি দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু, যাঁর সংগঠন আইএনএ ব্রিটিশ সেনাকে নাড়িয়ে দিয়েছিল, তাঁর কীর্তি বর্ণিত রয়েছে ট্যাবলোয়’।

পরপর দু’ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর প্রস্তাব খারিজ করল কেন্দ্র। এ বছর ২৬ জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি (Netaji Subhas Chandra Bose) এবং আইএনএ (INA) বিষয়ক ট্যাবলোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার (West Bengal Government)। কিন্তু  প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defense) তরফে সেই প্রস্তাব মৌখিকভাবে খারিজ করে দেওয়া হয়। এর আগে, গতবছর রাজ্য সরকারের কন্যাশ্রী (Kanyasree), সবুজ সাথী (Sabuj Sathi), জল ধরো, জল ভরো প্রকল্পের ট্যাবলো তুলে ধরার প্রস্তাবও নাকচ করে দেয় কেন্দ্র।

আরও পড়ুন: Republic Day: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রাত্য বাংলার ট্যাবলো, পুনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মমতা। তাতে তিনি লেখেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতবাক এবং ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত’। মমতা আরও লেখেন, ‘ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করা হয়েছে।’

কিন্তু এ ই সংঘাত নিয়ে রাজ্যকেই কটাক্ষ করেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‘ট্যাবলো নিয়ে প্রতি বছর বিতর্ক বাঁধানো রাজ্য সরকারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।’’ আসল সমস্যা থেকে মানুষকে বিভ্রান্ত করে রাখতেি এমন প্রচেষ্টা বলে অভিযোগ করেন দিলীপ। কিন্তু তাঁর উল্টো সুরই ধরা পড়ল তথাগতর গলায়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget