এক্সপ্লোর

খুনের বদলা খুন? বিজেপি নেতা খুনে গ্রেফতার ৫ প্রতিবেশী

কিন্তু কেন প্রতিবেশীদের হাতেই টার্গেট হলেন বিজেপির দুবরাজপুর এ মণ্ডলের সভাপতি? নেপথ্যে কি তাহলে কোনও পুরনো শত্রুতা রয়েছে?

বীরভূম: বিজেপি নেতাকে খুনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। বীরভূমের কাঁকরতলার ঘটনা। পুলিশ সূত্রে খবর ধৃতরা বিজেপি নেতার প্রতিবেশী। খুনের বদলা নিতেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

৯৫ দিন জেল খেটে বাড়ি ফেরার পর, গত শনিবারই খুন করা হয়েছিল বীরভূমের কাঁকরতলার বিজেপি নেতা মিঠুন বাগদিকে। আর এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 

জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই নিহত বিজেপি নেতা মিঠুন বাগদির প্রতিবেশী। কিন্তু কেন প্রতিবেশীদের হাতেই টার্গেট হলেন বিজেপির দুবরাজপুর এ মণ্ডলের সভাপতি? নেপথ্যে কি তাহলে কোনও পুরনো শত্রুতা রয়েছে? ভাবাচ্ছে তদন্তকারীদের।

আর এ প্রসঙ্গেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। গত বছরের ডিসেম্বরে খুন হন বিজেপি নেতা মিঠুন বাগদির প্রতিবেশী রাজু বাগদি। সেই খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন এই মিঠুন। ৯৫ দিন জেল খাটার পর তিনি গত ৫ জুন ছাড়া পান তিনি। ফেরেন বাড়িতে 

শনিবার পরিবারকে নিয়ে বাড়ি ফিরতেই বিজেপি নেতা হামলার মুখ পড়েন। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে, পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়। পুলিশ সূত্রে দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই খুন করা হয়েছে। 

সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে জানিয়েছেন, 'গত বছর একজন খুন হন, সেই ঘটনায় অভিযুক্ত ছিল, প্রতিশোধ নিতে ওদের প্রতিবেশীরা হামলা চালায়। এই খুনের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসকদল।

বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, 'গ্রামছাড়া কর্মীরা ফিরতে গিয়েছিল, খুনের মামলায় অভিযুক্ত ছিল, আইনি প্রক্রিয়া চলছিল, তাঁকে মেরে ফেলা হল, তৃণমূলের হাত রয়েছে। অনুব্রত মণ্ডলের কথায় 'এর সঙ্গে দলের যোগ নেই, বিজেপি এটা পারিবারিক ঘটনা।'

এদিন দুবরাজপুর আদালতে ধৃত এক অভিযুক্তর ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি চারজনের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget