এক্সপ্লোর

শিশুদের ওয়ার্ডে চুরি, রোগীর আত্মীয়কে মাদক খাইয়ে লুঠ মেদিনীপুর মেডিক্যাল কলেজে

জোড়া অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজে জোড়া চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাসপাতালে শিশুদের জন্য নির্মীয়মাণ কোভিড ওয়ার্ড থেকে অক্সিজেনের পাইপলাইনসহ একাধিক সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। অন্যদিকে হাসপাতাল চত্ত্বরে এক রোগীর আত্মীয়কে মাদক খাইয়ে লুঠের অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।

একদিকে শিশুদের জন্য নির্মীয়মাণ কোভিড ওয়ার্ডে অক্সিজেনের পাইপলাইনসহ একাধিক সামগ্রী চুরির অভিযোগ। অন্যদিকে মাদক খাইয়ে হাসপাতালে প্রতীক্ষারত রোগীর পরিবারের মোবাইল সহ টাকা চুরির অভিযোগ। জোড়া অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের কোভিড ওয়ার্ড তৈরির কাজ। অভিযোগ, বুধবার রাতে সেখান থেকেই চুরি হয়ে যায় অক্সিজেন সরবরাহের পাইপলাইন সহ একাধিক সামগ্রী। 

এ প্রসঙ্গে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের মুখপাত্র সঞ্জীব গোস্বামী জানিয়েছেন, 'এখানে হঠাৎ করেই এই চুরির ঘটনা ঘটেছে। যারা কাজ করছে মনে হয় তারা জড়িত আছে। আমরা সিসি ফুটেজ খতিয়ে দেখছি। মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয়কে মাদক মেশানো পানীয় খাইয়ে সর্বস্ব লুঠের অভিযোগ উঠেছে। 

পশ্চিম মেদিনীপুর সবং-এর বাসিন্দা হৃষিকেশ ওঝা জানিয়েছেন, 'আমার রোগী এখানে ভর্তি আছে বলে ওই লোকটা আমার সঙ্গে ভাব জমায়। তারপর গল্প করতে করতে আমাকে গ্লুকন ডি-এর নামে কিছু একটা খাওয়ায়। তারপরই আমার আর হুঁশ ছিল না। সকালে আমাকে ডাকাডাকি তোলা হলে দেখি মোবাইল আর টাকা কিছুই নেই। ওই লোকটিও হাওয়া।'

সঞ্জয় চক্রবর্তী নামে আরও এক বাসিন্দার কথায়, 'এরকম এখানে প্রায়ই হয়। আমার বন্ধুরও জিনিসপত্র এখানে চুরি হয়েছে। কোনও নিরাপত্তা নেই। অভিযোগ জানিয়েও লাভ হয়নি।' হাসপাতালে নিরাপক্ষারক্ষী থাকা সত্বেও কী করে ঘটল এমন ঘটনা? প্রশ্ন উঠছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের মুখপাত্র সঞ্জীব গোস্বামী আরও জানিয়েছেন, হাসপাতালে নিরাপত্তা রক্ষী আছে। কিন্তু তারপরেও কীভাবে ঘটনা ঘটলো জানি না। সিসি ফুটেজ খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে প্রশ্নের মুখে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের নিরাপত্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget