এক্সপ্লোর

সবংয়ে শক্তিবৃদ্ধি বিজেপির, এক বছরে ভোট আড়াই থেকে বেড়ে প্রায় উনিশ শতাংশ

পশ্চিম মেদিনীপুর: সাম্প্রতিক কালে রাজ্যে যে ক’টি নির্বাচন হয়েছে, প্রায় প্রতিটিতেই দেখা গিয়েছে, বিরোধী রাজনীতির পরিসর দখলে একটু একটু করে এগোচ্ছে বিজেপি। সেই ধারা অব্যাহত রইল সবংয়েও! ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সবংয়ে বিজেপি ২.৫ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিল। এবারের উপনির্বাচনে সেটাই এক ধাক্কায় বেড়ে হয়েছে প্রায় ১৯ শতাংশ! অর্থাৎ, এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে প্রায় ১৫ শতাংশ ভোট বাড়াতে সক্ষম হয়েছে বিজেপি! আর এই সাফল্যই সবংয়ে বিজেপিকে তুলে এনেছে তিন নম্বরে। দু’নম্বরে থাকা সিপিএমের ঘাড়ের ওপর কার্যত নিঃশ্বাস ফেলছে তারা! সিপিএমের প্রাপ্ত ভোট ৪১ হাজার ৯৮৯। আর বিজেপির ৩৭ হাজার ৪৮৩। যদিও গত বছর বিধানসভা নির্বাচনে এই সবংয়েই বিজেপির ঝুলিতে এসেছিল মাত্র ৫ হাজার ৬১০টি ভোট! এপ্রসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের ১ লাখ ২৬ ভোট ছিল। মানস তৃণমূলের কাঁধে চেপে ভোট হল ১ লাখ ৬। ২০ হাজার ভোট কমেছে। আমাদের ৩২ হাজার ভোট বাড়ল। ভোট কমল সিপিএম, কংগ্রেসের। বাড়ল কার বিজেপির। তৃণমূল অবশ্য বিজেপির ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা কে কোথায় গেল বড় কথা নয়, উন্নয়নে কে কোথায় ঝাঁপাল সেটাই আসল। সেদিকেই দৃষ্টি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বড় কথা নয়। বাংলার উন্নয়নই আসল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সবংয়ে বাম-কংগ্রেস প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছিল। এবার আলাদা লড়ে বামেরা পেয়েছে প্রায় ২১ শতাংশ। কংগ্রেস প্রায় ৯ শতাংশ। অর্থাত, বাম-কংগ্রেসের মিলিত ভোট প্রায় ৩০ শতাংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বাম-কংগ্রেসের ভোটারদের একটা বড় অংশ চলে গিয়েছে বিজেপির দিকে। বাকিটা পেয়েছে তৃণমূল। ২০১৪ সালে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল প্রায় ৭ শতাংশ ভোট। গত বছর উপনির্বাচনে সেটাই বেড়ে হয়েছিল প্রায় ১৬ শতাংশ! এমনকি এই ফলের নিরিখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে! ২০১৪ সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল প্রায় ১৭ শতাংশ ভোট। ২০১৬ সালের উপনির্বাচনে সেটাই বেড়ে হয় প্রায় ২৯ শতাংশ! কোচবিহারে বামেদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, দক্ষিণ কাঁথিতে বিজেপির প্রাপ্ত ভোট ছিল প্রায় ৯ শতাংশ। কিন্তু ২০১৭ সালের উপনির্বাচনে ভোট শতাংশ প্রায় ৩১ শতাংশে নিয়ে যায় বিজেপি! একেবারে দ্বিতীয় স্থানে! ২০১৬ সালে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল প্রায় ৮ শতাংশ ভোট। ৬ মাস পরে উপনির্বাচনে সেটাই বেড়ে হয়েছে প্রায় ৮.৫ শতাংশ। সবং যেমন তৃণমূলের কাছে এবার ‘প্রেস্টিজ ফাইট’ ছিল, তেমনই মর্যাদার লড়াই ছিল বিজেপির কাছেও। মুকুল রায় তৃণমূল ছাড়ার পর এটাই ছিল বড় কোনও নির্বাচন। প্রচারের পাশাপাশি, ভোটের তিনদিন আগে থেকে সবংয়ে মাটি কামড়ে পড়েছিলেন তৃণমূলের একসময়ের ভোট ম্যানেজার! কিন্তু তার পরেও, ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে সবংয়ে জিতল রাজ্যের শাসক দল। বিজেপি আবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে। পাল্টা সাম্প্রদায়িকতা ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। পর্যবেক্ষকদের একাংশের মতে, সাম্প্রতিক ভোটগুলি থেকে একটা ইঙ্গিত স্পষ্ট, আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির উঠে আসার সম্ভাবনা প্রবল।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget