এক্সপ্লোর

গোপনে আরএসএস-ভাবধারা প্রচার? ১২৫টি স্কুলকে নোটিস পাঠাচ্ছে রাজ্য, নিয়ম মেনেই হচ্ছে সব, দাবি বিজেপির

কলকাতা: শিক্ষায় ধর্মান্ধতা নয়। ধর্মের ভিত্তিতে চলবে না রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকার শুধু একথা স্পষ্টই করে দেয়নি, পদক্ষেপ নেওয়াও শুরু করেছে। সরকারি সূত্রে খবর, রাজের এমন ১২৫টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে যেগুলির মধ্যে ৯৬ টির সরকারের কাছে থেকে পাওয়া নো অবজেকশন সার্টিফিকেট নেই। তাহলে কীভাবে চলছে স্কুল? চিঠি দিয়ে জানতে চেয়েছে সরকার। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় অভিযোগ করেন, শিক্ষা দেওয়ার আড়ালে রাজ্যের বিভিন্ন স্কুলে হিন্দুত্ববাদের শিক্ষা দিচ্ছে আরএসএস। শিশুমনকে বিষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ তৈরি করে স্কুল চালাচ্ছে। লক্ষ্য আগামী ২ বছরে ৬০০ স্কুল তৈরি করা। রাজ্য সরকারের সতর্ক হওয়া দরকার। শিক্ষা বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে বুধবার বিধানসভায় শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ছাত্রছাত্রীদের মধ্যে ধর্ম নিয়ে বিভাজন বরদাস্ত করা হবে না। তদন্ত করে প্রয়োজনে অনুমোদন বাতিল করা হবে। ইতিমধ্যেই রাজ্যের ১২৫টি স্কুলের ওপর নজরদারি করা হচ্ছে। তদন্তে হিন্দুত্ববাদের শিক্ষা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ১০টি স্কুলকে শোকজও করেছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় জানান, সারদা নামে ৯টি স্কুল ও সরস্বতী বিদ্যামন্দির নামে একটি স্কুল সরকারি অনুমোদন পেয়েছে। কিন্তু তারা মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম মেনে পড়াচ্ছে না। তাই ওই স্কুলগুলোকে শোকজ করা হয়েছে। পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায় আরও অভিযোগ করেন, স্কুলগুলি সব বাম আমলে তৈরি। বিষয়টি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতরের নজরে এসেছে। বেশকিছু জায়গায় স্কুল ভাড়া নিয়ে ধর্মীয় বক্তৃতা দেওয়া হচ্ছে। সরকারি অনুমতি না নিয়ে এভাবে স্কুল ভাড়া দেওয়া যাবে না। যদিও রাজ্যের এই পদক্ষেপের বিরোধিতা করেছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন এমন বলা হচ্ছে জানি না। বিবেকানন্দ বিদ্যা বাকাশ পরিষদ অধীনে ৩৫০-এর স্কুল আছে। আর কিছু বিদ্যাভারতী স্কুল। গান, গীতাপাঠ হয়। আমার বিশ্বাস নিয়ম মেনেই হচ্ছে। রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে আরএসএসও। সহকারী প্রচারক দেবাশিস চৌধুরী বলেন, যদি ক্রিষ্টান স্কুলে বাইবেল পাঠ করানো বা মুসলিম স্কুলে ইসলাম নিয়ে আলোচনা হতে পারে, তাহলে (এক্ষেত্রে) প্রশ্ন উঠছে কেন? তাঁর আরও প্রশ্ন, হিন্দুত্ববাদ নিয়ে পড়াশোনা কি দেশদ্রোহিতা? রাজ্য সরকারের অনুমোদন বা নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া কীভাবে চলছে স্কুল? সরকারের বক্তব্য স্পষ্ট, হিন্দুত্ববাদের শিক্ষা দিলে অনুমোদন বাতিল করা হবে সেই স্কুলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget