এক্সপ্লোর

সন্দেশখালি ধর্ষণকাণ্ড: ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে তদন্ত-রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

কলকাতা: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। ভাঙা কাচের বোতল, গাছের ডাল ও কাঁটা ঢুকিয়ে ছিন্নভিন্ন করে দেওয়া শরীর! ২৫ দিন হাসপাতালে লড়াই করার পর মৃত্যুর কাছে হার ৬১ বছরের প্রৌঢ়ার। কিন্তু কোথায় সেই ঘটনার মেডিক্যাল রিপোর্ট? সন্দেশখালি ধর্ষণকাণ্ডে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ। ৪ জুলাই রাতের ওই ঘটনায় ৮ জুলাই পুলিশ গ্রেফতার করেছে একজনকে। ১ অগাষ্ট মারা গিয়েছেন প্রৌঢ়া। তারপরই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তাঁর দাবি, পুলিশ গণধর্ষণের ঘটনাকে ধর্ষণ বলে চালাতে চাইছে। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে সরকারি আইনজীবী বলেন, পুলিশি রিপোর্ট অনুযায়ী এটি ধর্ণষের ঘটনা। নির্যাতিতা এক অভিযুক্তের কথাই বলেছেন। তাকে গ্রেফতারও করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, ঘটনার মেডিক্যাল রিপোর্ট কোথায়? কী চিকিৎসা হয়েছে মহিলার? সরকারি আইনজীবী উত্তরে বলেন, মেডিক্যাল রিপোর্ট আমাদের কাছে নেই। চিকিৎসকদের কাছে আছে। এই উত্তর শুনে ক্ষোভের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ঘটনার পর একমাস কেটে গেলেও এখনও মেডিক্যাল রিপোর্ট নেই কেন? আপনারা যখন এক ব্যক্তিকে গ্রেফতার করেছিলেন, তখন নিশ্চয় কোনও মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই করেছেন। সেই রিপোর্ট কোথায়? এরপর সরকারি আইজীবী চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজ আদালতে পেশ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে নির্দেশ দেন, ২ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি হলফনামা আকারে পেশ করতে হবে পুলিশকে। পুলিশের হলফনামা আদালতে জমা পড়ার পর হবে পরবর্তী শুনানি।

সেরা শিরোনাম

Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget