এক্সপ্লোর

Saradha Case: "তদন্তে যাদের নাম আসবে, তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করবে", মুকুলকে গ্রেফতারের দাবি নিয়ে কুণালের মন্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপ

দাবি, ২০১৩ সালে ইডি-র জিজ্ঞাসাবাদে কুণাল ঘোষ জানান, সারদা ও অ্যালকেমিস্টের কাছ থেকে টাকা নিয়ে ২০৫ জন প্রভাবশালী ব্যক্তিকে দেওয়া হয়। টাকা বণ্টনের দায়িত্বে ছিলেন মুকুল রায়...

কলকাতা: সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে শনিবারই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। ২৭৭ পাতার আবেদনপত্রে কুণাল ঘোষ, দেবযানী মুখোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তের বয়ানের কপি জমা দিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

রাজীবকে হেফাজতে চাওয়ার পিছনে একাধিক অভিযুক্তের বয়ানের কথা উল্লেখ করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদনপত্রে কুণাল ঘোষের ২০১৩ সালের ইডি-কে দেওয়া বয়ানের কথা উল্লেখ করে বলা হয়েছে, ২০১১-র বিধানসভা ভোটে একটি দলের সমর্থনে টাকা ঢেলেছিল সারদা ও অ্যালকেমিস্ট। ২০৫ জন প্রার্থীর প্রত্যেককে ২৫ লক্ষ করে টাকা দেওয়া হয়। টাকা বিলির দায়িত্বে ছিলেন তৎকালীন তৃণমূলের শীর্ষ নেতা মুকুল রায় এবং প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার।

এপ্রসঙ্গে গতকলাই প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, রাজীব নিরপেক্ষ ভূমিকা নিলে এই অবস্থা হত না, রাজীব বহু প্রভাবশালীকে ছাড় দেন, রাজীবের পুলিশ অত্যাচার করে, আমাকে বলির পাঁঠা করা হয়, ষড়যন্ত্রকারীদের অনেকেই বিজেপিতে, মুকুল রায়কে অবিলম্বে গ্রেফতার করা হোক বলেও দাবি করেন কুণাল।

এই বিষয়ে জানতে একাধিকবার বিজেপি নেতা মুকুল রায়কে ফোন করা হয়। তিনি রিসিভ করেননি। তবে এদিন দিলীপের প্রতিক্রিয়া, "কুণাল ঘোষ অনেকের নাম বলেছিলেন। তদন্তে যাদের নাম আসবে, তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করবে।" প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারের দাবি, এই ব্যাপারে কিছুই জানেন না।

এই ব্যাপারে বর্তমানে তথ্য-প্রযুক্তি সচিব রাজীব কুমারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও প্রাক্তন পুলিশকর্তার ঘনিষ্ঠ মহল থেকে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিভিন্ন সময়ে অস্বীকার করা হয়েছে।

এদিকে, সুপ্রিম কোর্টের আবেদনপত্রে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের ইডি-কে দেওয়া বয়ানের কপিও জমা দিয়েছে সিবিআই। তাতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারির পর বিধাননগর পুলিশ নথি উদ্ধারের জন্য তাঁকে বারবার মিডল্যান্ডের অফিসে নিয়ে যায়। টানা ২৩ দিন ধরে ২ ট্রাঙ্ক নথি বাছাই করেন দেবযানী। ল্যাপটপে সেই তথ্য-সহ যাবতীয় নথি এবং ক্যাশবুক তুলে দেন বিধাননগর পুলিশের হাতে।

সিবিআই তাদের আবেদনে দাবি করেছে, দেবযানীর দেওয়া নথি এবং ল্যাপটপের কোনও উল্লেখ সিজার লিস্টে নেই! দেবযানীর বয়ানের সূত্র ধরেই সিবিআই এও দাবি করেছে, আমিন আরা নামে সারদার আরেক কর্মী একাধিক ডায়রি দেন পুলিশকে। তাতে বিভিন্ন প্রভাবশালী-কে নগদে দেওয়া টাকার খতিয়ানের কথা উল্লেখ ছিল।

সিবিআইয়ের দাবি, এই সব তথ্য মামলার কেস ডায়েরিতে থাকলে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পাওয়া যেত। তৃণমূল সরকারের গোড়ার দিকে, জঙ্গলমহল প্রকল্পে ১২-১৩টি অ্যাম্বুল্যান্স এবং মোবাইল ইউনিট দিয়েছিল সারদা। সেই প্রসঙ্গ টেনে সিবিআইয়ের আবেদনে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদা গোষ্ঠীর মিডিয়া সংস্থাকে টানা ২৩ মাস ২৭ লক্ষ টাকা করে মোট ৬ কোটি ২১ লক্ষ টাকা দেওয়া হয়।

সিবিআইয়ের দাবি, এটিও বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ। সিবিআইয়ের অভিযোগ, বিধাননগরের পুলিশের তৎকালীন কমিশনার হিসেবে রাজীব কুমার তাঁর দায়িত্ব এড়াতে পারেন না।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget