এক্সপ্লোর

মাত্রাতিরিক্ত নম্বর পাঠিয়েছে বেশ কিছু স্কুল, সংশোধন করতে বাধ্য হয়েছে সংসদ

বৃহস্পতিবার করোনা আবহেই প্রকাশিত হল ২০২১-এর উচ্চমাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার দুপুর ৩টের সময়ে সাংবাদিক বৈঠকে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন মহুয়া দাস।

কলকাতা: 'কিছু কিছু বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর এতটাই ত্রুটিপূর্ণ পাঠিয়েছে যে তা মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে। যা সংশোধনযোগ্য মনে করে নম্বরের পরিবর্তন করেছে সংসদ।' বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এমনটাই জানিয়েছেন সভাপতি মহুয়া দাস।

বৃহস্পতিবার করোনা আবহেই প্রকাশিত হল ২০২১- এর উচ্চমাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার দুপুর ৩ টের সময়ে সাংবাদিক বৈঠকে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন মহুয়া দাস। করোনা আবহে মাধ্যমিকের মতো এ বছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। তবে এ ক্ষেত্রে কিছু ত্রুটির কথাও উল্লেখ করেছেন সভাপতি।

এ দিন বৈঠকে মহুয়া দাস জানান, সংসদের তরফে প্রায় ৪ বার বিজ্ঞপ্তি দিয়ে একাদশের ফলাফল পাঠানোর কথা জানানো হয়েছিল। অভিযোগ, ২০২১-সালের প্রথমার্ধ হয়ে গেলেও বেশ কিছু স্কুল সংসদে কোনও রেজাল্টই পাঠায়নি। পরীক্ষা বাতিল ঘোষিত হওয়ার পর শেষ মুহূর্তে তড়িঘড়ি করে রেজাল্ট জমা দিয়েছে তারা।

সংসদের বক্তব্য অনুযায়ী, ২০২১-এর জুনের শেষ দিকে অর্থাৎ প্রায় এক বছর পরে ২০২০ সালের রেজাল্ট সংসদে জমা পড়েছে। এ সব স্কুলের পাঠানো রেজাল্টে বেশ কিছু ত্রুটি ও অসংগতি রয়েছে। মহুয়া দাস আরও জানিয়েছেন, কিছু কিছু বিদ্যালয় এতটাই ত্রুটিপূর্ণ নম্বর পাঠিয়েছে যে তা মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে এবং তা সংশোধনযোগ্য মনে করে নম্বরের পরিবর্তন করেছে সংসদ। 

জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির ফলাফল আটকানোর সিদ্ধান্ত নিয়েও চূড়ান্ত পর্যায়ে তা পরিবর্তিত হয়। সবদিক বিবেচনা করে, ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্য়ানের কথা ভেবে সামগ্রিকভাবে সব ছাত্র-ছাত্রীদের সুবিচার দিতে এবং তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ক্ষেত্রে বিশেষ পর্যবেক্ষণ করেছে সংসদ এবং তরপর ফল প্রকাশ করা হয়েছে। যদিও যে সব বিদ্যালয় সঠিক সময়ের মধ্যে অর্থাৎ জুনের মধ্যে ২০২০ সালের একাদশের ফলাফল সংসদে জমা দিয়েছে, সেই বিদ্যালয়ের প্রধানদের সাধুবাত ও ধন্যবাদ জানানো হয়েছে সংসদের তরফে। 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget