এক্সপ্লোর

‘ভেবে দেখুন, একমাসের মধ্যে জানান’, সিঙ্গুর থেকে টাটাদের বিনিয়োগ-বার্তা মমতার

সিঙ্গুর (হুগলি) ও কলকাতা: সিঙ্গুরে তাদের কারখানা আজ অতীত! যে জমি থেকে ন্যানো বের করার স্বপ্ন দেখেছিল তারা, আজ সিঙ্গুর জুড়ে শুধুই সেই জমি ফেরত পাওয়া কৃষকদের জয়োল্লাস। কিন্তু, তারইমধ্যে সিঙ্গুরে দাঁড়িয়ে টাটাদের উদ্দেশ্যে বিনিয়োগের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ালতোড়, পানাগড়, খড়গপুর, হাওড়ার উল্লেখ করে গাড়ি শিল্পের জন্য দিলেন বিনিয়োগ প্রস্তাব। এদিন সিঙ্গুরের সভামঞ্চে দাঁড়িয়ে টাটাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, একমাস সময় আছে ভেবে দেখুন। একমাসের মধ্যে আমাকে জানান। গোয়ালতোড়ে এক হাজার একর জমি আছে। টাটা হোক বা বিএমডব্লু। অটো ইন্ডাস্ট্রি করতে চাইলে ফিনান্স মিনিস্টারের সঙ্গে কথা বলুন। জেদাজেদি করতে গিয়ে টাটা বাবুরা সিঙ্গুরে কারখানাই করতে পারলেন না। তবে, এ-ও বুঝিয়ে দিলেন সরকার ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি দেবে, কিন্তু জোর করে জমি অধিগ্রহণ করবে না। মমতা বলেন, কৃষিও চাই। শিল্পও চাই। জোর করে জমি নেওয়ার বিরোধী। গোয়ালতোড়ের যে জমিতে টাটা গোষ্ঠীকে শিল্পের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, ছয়ের দশকে বিধানচন্দ্র রায়ের আমলে পাটজাত দ্রব্য তৈরির একটি সংস্থার জন্য এই জমি অধিগ্রহণ করা হয়। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ল্যান্ডব্যাঙ্কের জন্য জমির খোঁজ করতে গিয়ে এই জমির খোঁজ পান। এরপরই ১০০ একর জমি সংস্থার জন্য রেখে বাকিটা ল্যান্ডব্যাঙ্কের জন্য অধিগ্রহণ করে তৃণমূল সরকার। কিন্তু, শেষপর্যন্ত সিঙ্গুরে কী হবে? শুধুই কৃষি না শিল্পও? অর্থনীতিবিদদের একাংশের মতে, সুপ্রিম কোর্ট জমি অধিগ্রহণ প্রক্রিয়াকে বেআইনি বলেছে। অর্থাৎ জমি অধিগ্রহণ সঠিক হলে শিল্প গড়তে কোনও অসুবিধাই নেই। অর্থনীতিবিদ সৈকত সিংহ রায় বলেন, বড় বিনিয়োগ আসবে কিনা, এই যে প্রশ্নগুলো উঠছে সিঙ্গুর ঘিরে। তার অবসান হল। এটা স্পষ্ট হল অধিগ্রহণে ত্রুটি না থাকলে জমি অধিগ্রহণ হতেই পারে। ত্রুটিমুক্ত হতে হবে। আর যাঁর আমলে সিঙ্গুরে কারখানা গড়ার যাবতীয় উদ্যোগ সেই বুদ্ধদেব ভট্টাচার্য এদিন নিজেকে বন্দি করে রেখেছিলেন আলিমুদ্দিনেই। সিঙ্গুরের জমি ফেরত নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তরও দিতে চাননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন সিঙ্গুরে বিজয় উৎসব পালন করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget