এক্সপ্লোর

SSC Job Protest: নিয়োগের দাবিতে অবস্থানে বসতে গিয়ে গ্রেফতার ৫০ এসএসসি চাকরিপ্রার্থী

চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬-য় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হয়েছেন। মেধা তালিকায় তাঁদের নাম রয়েছে।  কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। 

কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত্‍ সাউ, কলকাতা: নিয়োগের দাবিতে অবস্থানে বসতে গিয়ে গ্রেফতার ৫০ জন চাকরিপ্রার্থী।  আজ সল্টলেকের সেন্ট্রাল পার্কে এসএসসি-র চাকরিপ্রার্থীরা অবস্থানে সামিল হতে যান।  তড়িঘড়ি পুলিশ তাঁদের আটক করে প্রথমে থানায় নিয়ে যায়।  পরে গ্রেফতার করা হয় ৫০ জনকে।  উচ্চমাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকরাও  বিকাশ ভবনে ঢুকতে গিয়ে বাধা পান।  পরে তাঁরা স্মারকলিপি দিয়ে চলে আসেন।

সল্টলেকের সেন্ট্রাল পার্কে চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে হুলুস্থুল।  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধল আন্দোলনকারীদের।৫০ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। নিয়োগের দাবিতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে এর আগে ১৮৭ দিন ধরে অনশনে বসেছিলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, সেই অনশন মঞ্চ থেকে তাঁদের তুলে দেয় পুলিশ। সোমবার ফের সেই পুরনো জায়গায় অবস্থানে বসতে যান বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।  আগে থেকেই সেখানে মোতায়েন ছিল পুলিশ। তড়িঘড়ি তারা চাকরিপ্রার্থীদের তুলে দেয়। 

চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬-য় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হয়েছেন। মেধা তালিকায় তাঁদের নাম রয়েছে।  কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কয়েকদিন আগেই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। তাঁদের দাবি খতিয়ে দেখা হচ্ছে। 

এদিন পুলিশ ৫০ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে।  পুলিশ সূত্রে দাবি, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, বিনা অনুমতিতে জমায়েত করা ও করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।  

এরইমধ্যে সোমবার রাজ্যের উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি প্রতিনিধিদল স্থায়ী বেতনকাঠামোর দাবিতে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু, তাঁদের বাধা দেয় পুলিশ। পরে তাঁরা শিক্ষামন্ত্রীর সচিবের কাছে স্মারকলিপি জমা দেন।  

উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতার  নিউমার্কেট থানা এলাকায় দমকলের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, পরীক্ষায় পাস করা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না। পরে দমকলের ডিজির আশ্বাসে বিক্ষোভ মেটে। এর আগে পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ভবানী ভবনের সামনে ধুন্ধুমার হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget