এক্সপ্লোর

SSKM Vaccine Crisis : 'রবিবার রাত থেকে অপেক্ষায়' , এসএসকেএম-এ এখনও ভ্যাকসিন পেলেন না অনেকেই

পরিস্থিতি এমনই যে, এসএসকেএম হাসপাতালে গত  দু’দিন ধরে ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে রয়েছেন কেউ কেউ।

কলকাতা : শহরে করোনার ভ্যাকসিন সঙ্কট কাটতেই চাইছে না।  পরিস্থিতি এমনই যে, এসএসকেএম হাসপাতালে গত  দু’দিন ধরে ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে রয়েছেন কেউ কেউ। এই ভ্যাকসিন গ্রাহকদের বেশিরভাগই হাওড়া থেকে এসেছেন। রবিবার রাত থেকে বসে রয়েছেন তাঁরা।  দু’দিন ধরে যাঁরা অপেক্ষা করছেন তাঁদের দাবি, লাইনে বিশৃঙ্খলার জন্য পুলিশ অনেককে সরিয়ে দেয়। ফলে তাঁরা পিছনে পড়ে যান।  তাই ভ্যাকসিন পাননি।

গতকালও এসএসকেএমে ভ্যাকসিন হয়রানির অভিযোগে লাইনে বিশৃঙ্খলা হয়। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, রবিবার সন্ধে থেকে বিভিন্ন জেলার বাসিন্দারা ভ্যাকসিন নিতে এসেছিলেন। খোলা আকাশের নীচেই মশারি টাঙিয়ে রাত কাটান অনেকে। শুধু একটা ভ্যাকসিনের ডোজ পাওয়ার আশায়।  লাইন দিয়ে নামের তালিকা তৈরি করা হলেও অভিযোগ পুলিশ তা নাকচ করে দেয় বলে অভিযোগ। এর ফলে অনেকেই পরে এসে লাইনে আগে দাঁড়িয়ে পড়েছেন বলে দাবি করেন ভ্যাকসিন গ্রহীতাদের একাংশ। সোমবার সকাল থেকে এনিয়ে এসএসকেএম চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। SSKM সূত্রে খবর, এদিন কোভিশিল্ডের এক হাজার ডোজ এবং কোভ্যাক্সিনের ১০০টি ডোজ দেওয়া হয়েছে।

এখনও প্রতিদিন দেশজুড়ে বহু মানুষের প্রাণ কাড়ছে করোনা। অথচ ভ্যাকসিন নিয়ে ভোগান্তি চলছেই! সোমবার কোভিড  ভ্যাকসিন ক্যাম্পের সামনে বিশৃঙ্খলার  ছবি ধরা পড়ে বীরভূমের নলহাটি জুনিয়ার হাই স্কুলে। নলহাটি শহরে  ভ্যাকসিনের  দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। সেই মতো সোমবার সকাল থেকে ভ্যাকসিন ক্যাম্পের সামনে লম্বা লাইন পড়ে। যখন ভ্যাকসিন নেওয়ার জন্য স্কুলের মেন  গেট খুলে দেওয়া হয় তখনই শুরু হয় বিশৃঙ্খলা। পিছনে যারা ছিলেন তারা আগে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু হয়। পড়ে যান বেশ কয়েক জন।  বেশ  কয়েকজন অল্প বিস্তর  আহত হন । ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ। পুলিশের সামনে ক্ষোভপ্রকাশ করেন গ্রহীতারা। লাইনে থাকা একাংশ ভ্যাকসিন না নিয়ে ফিরে য়ায়।

এরই মধ্যে সুখবর, অগাস্টে রাজ্যে আসছে, প্রায় ৬৪ লক্ষ কোভিশিল্ড। তবে, তা রাজ্যের চাহিদার তুলনায় অনেক কম। অগাস্টে সারা দেশে ৯ কোটি ৮৪ লক্ষ কোভিশিল্ড বণ্টন করবে কেন্দ্র। টিকা প্রাপ্তির তালিকায় ১ নম্বরে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ।যোগী রাজ্য পাবে প্রায় ১ কোটি সাড়ে ৩৫ লক্ষ ভ্যাকসিন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানে পাঠানো হচ্ছে ৮১ লক্ষের বেশি ভ্যাকসিন। তৃতীয় স্থানে বিহার। প্রতিবেশী রাজ্য পাচ্ছে প্রায় ৬৫ লক্ষ ভ্যাকসিন। চতুর্থস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে আসছে ৬৪ লক্ষ ভ্যাকসিন।  

মোট ১৩ দফায় আসবে এই ৬৪ লক্ষ ভ্যাকসিন। রাজ্যে করোনা ভ্যাকসিনের অসম বণ্টনের অভিযোগ নিয়ে মোদি সরকারকে বারবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বেশি টিকা পাঠানোর দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget