এক্সপ্লোর

Staff Special Train: 'বন্ধ' লোকালের স্টাফ স্পেশালে জনজোয়ার, ভিড় দেখে শঙ্কিত চিকিৎসকরা

স্টাফ স্পেশালে উঠে পড়া কিছু নিত্যযাত্রীর দাবি, 'সামান্য টাকা রোজগার করি, বাসের যা ভাড়া, খাব কী?'

ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনার বাড়াবাড়ি রুখতে রাজ্যে এখনও বন্ধ লোকাল ট্রেন। চালানো হচ্ছে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন। সেই স্টাফ স্পেশালে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ছাড়া সাধারণ মানুষের ওঠা নিষেধ। কিন্তু, বাস্তব ছবিটা একেবারেই ভিন্ন। স্টাফ স্পেশাল ট্রেনে উঠছেন সাধারণ মানুষও। তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যে স্টাফ স্পেশাল ট্রেনে ভিড় দেখে শঙ্কিত চিকিৎসকরা। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলছিলেন, 'ইন্টার জোনাল পরিবহণ চালু করার মতো পরিস্থিতি তৈরি না হওয়াতেই ট্রেন চালায়নি। যে কোনও লোক উঠছেন, একটা ফিল্টার রাখা উচিত, না হলে হিতে বিরপীত হবে।'

বর্তমানে করোনা পরিস্থিতিতে দৃশ্যটা হওয়া উচিত ছিল ফাঁকা ফাঁকা ট্রেনে শারীরিক দূরত্ববিধি মেনে যাত্রীদের যাতায়াত, কিন্তু বাস্তব ছবি একেবারেই উল্টোটা। স্টাফ স্পেশাল ট্রেনে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ছাড়া সাধারণ মানুষের ওঠা নিষেধ হলেও সেই ট্রেনেই উঠে পড়ছেন নিত্যযাত্রীরাও। তার জেরে, ভিড় উপচে পড়ছে বিভিন্ন স্টাফ স্পেশালে। উত্তর শহরতলির বারাসত হোক বা দক্ষিণের সোনারপুর, একই ছবি সব জায়গায়। ট্রেনে তিল ধারনের জায়গা নেই, তার মধ্যেই হুড়মুড়িয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছেন প্ল্যাটফর্মে থাকা মানুষজন। আবার যাত্রীদের অনেকের মুখেই নেই মাস্কও। গোটা পরিস্থিতির জেরে রেলকর্মীরা আতঙ্কে রয়েছেন, ট্রেনে লাগামছাড়া ভিড়ের জেরে সংক্রমণের ভয় পাচ্ছেন তারা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী যে কথা স্বীকার করে নিয়ে বলেছেন, 'এই পরিস্থিতি আতঙ্কে রেলকর্মীরা, তাঁরা সংক্রমণের ভয় পাচ্ছেন।'

রেলযাত্রীদের একাংশের অভিযোগ, শিয়ালদা স্টেশন যে ছবি দেখা যাচ্ছে, আসলে ছবিটা সেরকম নয়। বিভিন্ন স্টাফ স্পেশাল ট্রেনে ভিড় হচ্ছে অনেক বেশি। কারণ, শিয়ালদা প্রান্তিক স্টেশন হওয়ায় সেখানে নজরদারির ব্যবস্থা রয়েছে। ফলে, জরিমানার ভয়ে অনেকেই আগের অরক্ষিত স্টেশনগুলিতে নেমে যাচ্ছেন বা সেখান থেকেই ট্রেনে উঠছেন। করোনাকালে ভিড়ে ঠাসা ট্রেনের বগিতে সংক্রমণের আশঙ্কা সঙ্গী করে ঝুঁকিপূর্ণ যাতায়াত তাহলে কেন? জানতে চাইলে ট্রেনযাত্রীদের কেউ বলছেন, 'সামান্য টাকা রোজগার করি, বাসের যা ভাড়া, খাব কী?' আবার কেউ বলছেন, 'এই ভিড়, মুখে মাস্ক রাখা যাচ্ছে না। সংক্রমণ ছড়াবে তো। ট্রেন চালু করা উচিত।'

লোকাল ট্রেন কবে থেকে রাজ্যে চালু হবে তা নিয়ে অবশ্য কোনও ইঙ্গিত রাজ্য সরকারের তরফে এখনও নেই। তবে দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই, করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে মানুষ সতর্ক না হলে, পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget