এক্সপ্লোর

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, সিউড়িতে গাছ ভেঙে মৃত ১

কলকাতা: তীব্র গরমের পর ফের খানিক স্বস্তি। বুধবার দুপুরের বৃষ্টিতে ভিজল কলকাতা থেকে জেলা। দুপুরেই শহরে ঘনিয়ে এল অন্ধকার। তীব্র ঝোড়ো হাওয়া থামতে না থামতে নামে বৃষ্টি। প্রবল বৃষ্টিতে একবালপুর থানা এলাকার ভূকৈলাস রোডে এক নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ে। আহত হন দু’জন। তপসিয়ার সাউথ ট্যাংরা রোডে একটি নির্মীয়মাণ বহুতলের লোহার কাঠামো ভেঙে আহত হয়েছেন দু’জন। সল্টলেকের সেক্টর ফাইভে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ছবি জেলাগুলিতেও। দুপুরে দেড়টা নাগাদ ঝড় শুরু হয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায়। হতাহতের কোনও খবর না থাকলেও, ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ। তার ছিঁড়ে যাওয়ার জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ অংশে দীর্ঘক্ষণ বিদ্যুত ছিল না। বিপর্যস্ত হয়ে পড়ে মালদাও। ঝড়ের দাপটে গাছ থেকে ঝড়ে পড়েছে প্রচুর আম। চিন্তায় চাষিরা। বেলা পৌনে বারোটা নাগাদ ঝড় ওঠে মুর্শিদাবাদে। ঝড়ের পর ঘণ্টা খানেক চলে বৃষ্টি। ঝড়ে বীরভূমের সিউড়িতে গাছ ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ঝড়ে বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে হুগলিতেও। হিন্দমোটর ও উত্তরপাড়া স্টেশনের মাঝে ওভারহেড তারে গাছ পড়ে ব্যাহত হয় ট্রেন চলাচল। হাওড়ার ফোরসোর রোডে একটি বাড়ির দেওয়াল ভেঙে দুই মহিলা আহত হন। শালিমার তিন নম্বর গেটের কাছে বেসরকারি বাসের ওপর আমগাছ ভেঙে পড়ে। কেউ হতাহত হয়নি। বারাসাতের হেলাবটতলায় লরির ওপর ভেঙে পড়ে গাছ। হতাহতর খবর নেই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget