এক্সপ্লোর

চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক পলিটেকনিক ছাত্রের মৃত্যু

রানাঘাট:  সেলফির নেশা ফের কাড়ল তরতাজা প্রাণ। ট্রেনের ধাক্কায় মৃত্যু পলিটেকনিক ছাত্রের। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদিয়ার কল্যাণী স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে এই জায়গায়। মৃত ছাত্রের নাম রাকেশ ত্রিগুণা। বয়স ২৩। পলিটেকনিক কলেজের পড়ুয়া। বাড়ি বিহারে। তবে তিনি নদিয়ার কল্যাণীর আনন্দনগরে ভাড়া থাকতেন। সোমবার রাতে রাকেশ বন্ধুদের সঙ্গে পিকনিক করেন। তারপর ভোরে বন্ধুরা মিলে চলে আসেন রেল লাইনের ধারে। হঠাৎই রাকেশ এবং তাঁর এক বন্ধুর ঝোঁক চাপে, তারা চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলবে। দূর থেকে ডাউন লাইনে আসছিল কৃষ্ণনগর লোকাল। সেই লাইনেই গিয়ে দাঁড়ায় রাকেশ ও তার বন্ধু। পরিকল্পনা ছিল, চলন্ত ট্রেনের একেবারে সামনে থেকে সেলফি তুলে সোশাল সাইটে দেবে। কিন্তু, লাইকের নেশায় তাঁরা বাস্তব ভুলে বসেছিলেন। ঝড়ের গতিতে আসা ট্রেন দু’জনকে নড়াচড়ার সুযোগ দেয়নি। ট্রেনের ধাক্কায় উড়ে গিয়ে পড়েন রাকেশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাকেশের সঙ্গে সেলফি তুলতে রেললাইনে গিয়েছিলেন তাঁর বন্ধু, নবম শ্রেণির ছাত্র সুরজ মণ্ডলও। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতাল ও পরে কলকাতায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেলফির নেশা কীভাবে মারণ হয়ে উঠতে পারে, তা এর আগেও দেখেছি আমরা। কিন্তু, তাতেও হুঁশ ফিরছে কই? লাইক, কমেন্টের নেশায় বুঁদ তরুণ প্রজন্মের একাংশ কি অ্যাডভেঞ্চার আর মূর্খামির ফারাকটুকু ভুলতে বসেছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget