এক্সপ্লোর

সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো, প্রায় আধঘণ্টা স্থায়ী হল জলস্তম্ভ

এরইমধ্যে সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো পরিস্থিতি তৈরি হল। নদীর ওপরই স্তম্ভ আকারে দেখা দিল ঘূর্ণাবর্ত।জল স্তম্ভ আকারে পাক খেয়ে উপরের দিকে উঠছিল।

দক্ষিণ ২৪ পরগনা: আসছে অমাবস্যার কটাল। তার সঙ্গে নিম্নচাপের সতর্কতা। রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে প্রচার করা হচ্ছে। অমাবস্যার কটাল ও নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মাইকে প্রচার করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছ। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, পর্যটকদের সমুদ্রের ধারেকাছে যেতে নিষেধ করেছে প্রশাসন।

আজ থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন। এদিন নামখানা এলাকায় টোটোয় চড়ে মাইকে প্রচার করেন বিডিও।

এরইমধ্যে সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো পরিস্থিতি তৈরি হল। নদীর ওপরই স্তম্ভ আকারে দেখা দিল ঘূর্ণাবর্ত।জল স্তম্ভ আকারে পাক খেয়ে উপরের দিকে উঠছিল। নদীর বুক থেকে ক্রমশ তীরের দিকে আসতে থাকায়  আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় আধঘণ্টা ধরে নদীর উপর ছিল ওই টর্নেডো। পরে নদীর উপরেই মিলিয়ে যায় তা।নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা।স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ঘটনা এর আগে কখনও দেখেননি তাঁরা। 

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে যখন ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয় তখন এ ধরনের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে অনেক সময় ছোটখাটো টর্নেডো তৈরি হয়ে থাকে সমুদ্র বা নদীর ওপর।  আবহাওয়া মন্ডলের ওপরে ও নিচে তাপমাত্রার ফারাক থাকলে এমনটা হয়ে থাকে। ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি সময় এ ধরনের ছোটখাটো টর্নেডো সমুদ্র বা নদীতে তৈরি হয়ে থাকে।

 উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগেই ২৫ মে বিকেলে হঠাৎ ঝড় শুরু হয়েছিল হুগলির ব্যান্ডেলে। তছনছ হয়ে য়ায় ব্যান্ডেলের একাংশ। এরপরে গঙ্গা পেরিয়ে ঝড় আছড়ে পড়েছিল উত্তর ২৪ পরগনার হালিশহরে। ওই দিন বিকেল পৌনে ৪টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহরে ঝড় শুরু হয়। এই ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওই দিন  দুপুর সাড়ে তিনটেয় হঠাৎই আকাশ কালো করে ঘূর্ণিঝড় এসে হাজির হয় ব্যান্ডেলে। মাত্র কয়েক সেকেন্ডের তাণ্ডবে ব্যান্ডেল চার্চ লাগোয়া একাধিক দোকানের ক্ষতি হয়। কিছু দোকান উল্টে খালে পড়ে যায়। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়িরও। ঝড়ের ঝাপটায় বেসামাল হয়ে পড়ে উত্তর ২৪ পরগনার হালিশহর। কার্যত তছনচ হয়ে যায় জেঠিয়া পঞ্চায়েতের বালিভরা এলাকা। অন্তত ২০টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়। কিছু জায়গায় লাইটপোস্ট উপড়ে পড়ে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget