এক্সপ্লোর

বুধবার সিঙ্গুর মামলার রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: আগামীকাল সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায়। অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত সংক্রান্ত রাজ্য সরকারের সিঙ্গুর-আইন বৈধ না, অবৈধ? কে ফেরত পাবে জমি, টাটা, নাকি জমি ফেরত পাবে ‘অনিচ্ছুক’ কৃষকরা? কাল সকাল সাড়ে দশটায় তার রায় দিতে পারেন বিচারপতি গোপাল গৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ। শিল্পের জন্য কি নেওয়া যাবে বহু ফসলি জমি? বেসরকারি সংস্থার জন্য কি জমি অধিগ্রহণ করতে পারে সরকার? এইসব প্রশ্নেরই উত্তর মিলতে পারে আগামী কাল। উল্লেখ্য, এর আগে সিঙ্গুর আইনকে ‘অসাংবিধানিক এবং অবৈধ’ বলে রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিঙ্গুরের ৯৯৭ একর জমি ন্যানো কারখানা তৈরির জন্য টাটাদের ‘লিজ’ দিয়েছিল সাবেক বাম সরকার। এর মধ্যে অন্য ভেন্ডারদের জমিও ছিল। বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে অর্ডিন্যান্স, পরে তা নিয়ে ‘জটিলতা’ হওয়ায় দ্রুত নতুন আইন তৈরি করেন মুখ্যমন্ত্রী। যার নাম ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন ২০১১’। এই আইনের মাধ্যমে সিঙ্গুরে অধিগৃহীত পুরো জমিই ফেরত নিয়ে নেয় বর্তমান রাজ্য সরকার। রাজ্যের আইনকে চ্যালেঞ্জ করে টাটা গোষ্ঠী। হাইকোর্ট আইনকে খারিজ করে দেয়। এই অবস্থায় রাজ্য সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানায়। আগামীকাল এই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget