এক্সপ্লোর

Suvendu Adhikari on BJP: 'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়েই ভোটে হার বিজেপির', আত্মসমালোচনা শুভেন্দুর

'বিশ্বাসঘাতক শুভেন্দুকে মুখ করা আর মোদি-অমিত শাহর ডেলি-প্যাসেঞ্জারির জন্যই হেরেছে বিজেপি', কটাক্ষ তৃণমূলের...

বিটন চক্রবর্তী ও দীপক ঘোষ: বিধানসভা ভোটে হার নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরাজয়ের জন্য দায়ী করলেন জয় নিয়ে আত্মতুষ্টিকেই। বললেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়েই হেরেছে দল। 

এবার বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছিল বিজেপি। নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনকি কেন্দ্রের একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকেও মাঠে নামিয়েছিল গেরুয়া নেতৃত্ব। 

পরপর সভা থেকে শুরু করে রোড শো --- প্রচারে ঝড় তোলার পাশাপাশি ২০০ আসন জিতে ক্ষমতায় আসার বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন বিজেপির প্রথম সারির নেতারা। নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ -- সকলেই ভোটপ্রচারে এসে ২০০ আসন পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন। 

কিন্তু ভোটের ফল বেরোতে দেখা যায়, তৃণমূল ২১৩টি আসনে জয়ী হয়। বিজেপিকে থামতে হয় ৭৭টি আসন পেয়ে। এমনকি শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও আশানুরূপ ফল করতে পারেনি গেরুয়া শিবির। জেলার ১৬টি আসনের মধ্যে ৯টিতেই জয়ী হয় তৃণমূল। বিজেপি যেতে সাতটি আসনে। 

এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীরপুরের চণ্ডীপুরে দাঁড়িয়ে দলের এক সাংগঠনিক সভায় হার নিয়ে আত্মসমালোচনার সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। শুভেন্দু অধিকারী বললেন, আত্মতুষ্টির কারণে বিধানসভার ভোটে এই পরাজয়। অনেকেই ধরে নিয়েছিলেন রাজ্যে ২৯৪ আসনের মধ্যে ১৭০-১৮০ সিট পেয়ে যাব, খেজুরি নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমার জিতে যাব, চণ্ডীপুরটা হারলে হারুক। এই আত্মতুষ্টির কারণে আমাদের পরাজয় ঘটেছে।

তৃণমূল অবশ্য বিরোধী দলনেতার এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি। দলের রাজ্য সধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, মোদি, অমিত শাহর ডেলি-প্যাসেঞ্জারি আর বিশ্বাসঘাতক শুভেন্দুকে মুখ করার জন্যই হেরেছে বিজেপি। সব মিলিয়ে ভোট শেষের প্রায় আড়াই মাস অতিক্রান্ত হলেও, ভোটের ফল নিয়ে চাপানউতোর চলছেই। 

এদিকে, শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে কাঁথি থানায় গেল সিআইডি দল। তথ্য পেতে শুভেন্দুর এক প্রাক্তন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তাকারীরা। শুভব্রতর চিকিৎসা যে ২ চিকিৎসক করেছিলেন, তাঁদেরও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget