এক্সপ্লোর

Suvendu Adhikari Whatsapp: শুভেন্দুর হোয়াটসঅ্যাপের জবাব দিলেন সৌগত, 'আর কোনও কথা নয়' খবর সূত্রের

শুভেন্দুর হোয়াটসঅ্যাপের জবাব দিলেন সৌগত

কলকাতা: শুভেন্দু জল্পনায় ইতি টানছে তৃণমূল ? রাজনৈতিক মহলের অলিন্দে খবর কিন্তু তেমনটাই। জানা গেছে, শুভেন্দুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে সৌগত রায়ের।  জানা গেছে, শুভেন্দুর হোয়াটসঅ্যাপের জবাব দিয়েছেন সৌগত রায়। সম্ভবত তাঁকে বলা হয়েছে, তাঁর পক্ষে যদি কাজ করা মুশকিলই হয়, তবে কেন তিনি সেদিন বৈঠকে আসেন, সময় দেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন ফোনে। সূত্রের খবর অনুসারে, এরপর তৃণমূলের তরফে আর আলোচনার দরজা খোলা থাকছে না। শুভেন্দুর সঙ্গে আর কোনও কথা নয়, জানিয়েছেন সৌগত রায়ও। তিনি বলেন, এরপর যা বলার শুভেন্দুই জানাবেন, তাঁদের তরফে আর কিছু বলার নেই। মঙ্গলবার রাতে গোপনীয়তার আবহে শুভেন্দু অধিকারীকে নিয়ে বৈঠক করেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকের চেয়ারে ছিলেন প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকের শেষদিকে সৌগত রায়ের ফোনে শুভেন্দুর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে চলার বার্তা দেন। সূত্রের দাবি, সব শুনে শুভেন্দু বলেন, ঠিক আছে দিদি। কিন্তু, এরপরও তাঁকে নিয়ে জল্পনা কাটেনি। বৈঠক শেষে দলের  তরফে বারবার দাবি করা হয়, 'ভালো বৈঠক হয়েছে।' বর্ষীয়ান নেতা সৌগত রায়ই বৈঠকের মধ্যস্থতা করেন। তিনি দাবি করেন, 'সব মিটে গিয়েছে। আমি প্রথম থেকেই বলেছিলাম, কথা বললেই এই সমস্যা মিটে যাবে।' মঙ্গলবার রাতের বৈঠকের পর যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আশার কথা শোনা গিয়েছিল সৌগত রায়ের মুখে, বুধবার দুপুরে সেই বর্ষিয়ান সাংসদের গলাতেই উদ্বেগ। কারণ শুভেন্দু হোয়াটসঅ্যাপে সৌগত রায়কে জানিয়ে দেন, তাঁর প্রেস কনফারেন্সের আগেই সব বলে দেওয়া হয়েছে দলের তরফে। তাই একসঙ্গে কাজ করা মুশকিল। তাঁকে দলে ধরে রাখতে আর কি কোনও পথ খোলা আছে তৃণমূল নেতৃত্বের কাছে? শুভেন্দুর হোয়াটসঅ্যাপ বার্তার পর বোঝা যাচ্ছে, আপাতত তাঁর মান ভাঙতে ব্যর্থ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার একটাই প্রশ্ন আরও বেশি করে ঘুরতে শুরু করেছে? কী করবেন শুভেন্দু অধিকারী? শেষমেশ বিজেপিতেই কি যাবেন? না অন্য দল তৈরি করবেন? তবে আপাতত সৌগত রায় জানিয়েছেন, তাঁর তরফে আর শুভেন্দু অধিকারীকে কিছু বলার নেই। উনি নিজে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। এ থেকে স্পষ্ট, আর আলোচনার কথা ভাবছে না তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget