এক্সপ্লোর

স্বামী আত্মস্থানন্দজি মহারাজ: মানবসেবায় নিবেদিত একটি জীবন

কলকাতা: জন্ম ১৯১৯-এর ১০ মে, অবিভক্ত বাংলায়, ঢাকার কাছে সবজপুরে। গৃহীজীবনের নাম সত্যকৃষ্ণ ভট্টাচার্য। ১৯৩৮-এ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সন্তান স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের সান্নিধ্যলাভ। ১৯৪১-এর ৩ জানুয়ারি রামকৃষ্ণ মিশনে যোগ দেওয়া। এরপর থেকে গোটা জীবনটা মানুষের সেবায় কাটিয়ে দেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। নিরভিমান এই সন্ন্যাসীকে ফিরে দেখা। ২২ বছর বয়সে রামকৃষ্ণ মিশনে যোগদানের পর ১৯৪৫-এর ১৪ ফেব্রুয়ারি তিনি ব্রহ্মচর্য ব্রত লাভ করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দের কাছ থেকে। নতুন নাম হয় ব্রহ্মচারী শান্তিচৈতন্য। এর চার বছর পর ১৯৪৯ সালের ১ মার্চ শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্মতিথিতে একই গুরুর কাছে তিনি সন্ন্যাসব্রতে দীক্ষিত হন। ১৯৭৩ সালের ডিসেম্বরে স্বামী আত্মস্থানন্দজি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালের অগষ্টে সহকারী সাধারণ সম্পাদক হয়ে ফিরে আসেন বেলুড় মঠে। ১৯৯২ সালের ১৪ এপ্রিল তিনি মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হন। এর পাঁচ বছর পর ১৯৯৭ সালের বুদ্ধ পূর্ণিমায় হন সহ সংঘাধ্যক্ষ। সাধারণ সম্পাদক থাকা কালে তাঁর অনন্য কীর্তি স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে অধিগ্রহণের ব্যবস্থা করা। তাঁর আগ্রহেই বিবেকানন্দের স্মৃতি বিজড়িত গুজরাতের বাড়ি অধিগ্রহণ করে নতুন শাখা কেন্দ্রের সূচনা হয়। ২০০৭ সালের ৩ ডিসেম্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৫-তম সংঘাধ্যক্ষ হন স্বামী আত্মস্থানন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার বলেছেন, তাঁর জীবনে স্বামী আত্মস্থানন্দজির কী বিশাল প্রভাব রয়েছে। সত্তরের দশকের শেষে স্বামী আত্মস্থানন্দ যখন গুজরাতের রাজকোটে রামকৃষ্ণ আশ্রমের প্রধান ছিলেন, সেখানেই তখন রামকৃষ্ণ-বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা গ্রহণ করছিলেন তরুণ নরেন্দ্র মোদী। তিনি স্বামী আত্মস্থানন্দকে গভীর ভাবে শ্রদ্ধা করতেন, তাঁকে গুরুজি বলে সম্বোধন করতেন। স্বামী বিজ্ঞানানন্দজির শিষ্য ছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যদের যাঁরা শিষ্য, তিনি ছিলেন সেই বর্গের শেষ প্রতিনিধি। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান ঘটল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের
NEET Protest In Kolkata: কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর,
NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস

ভিডিও

BJP News: 'ভারত-বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঘুরে যেতে হবে'। বললেন শমীক
Arjun Singh: 'CPM ভাবছে আমরা ওদের অত্যাচারকে ভুলে গেছি', বললেন অর্জুন সিংহ | ABP Ananda Live
BJP News :প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের
PM Narendra Modi:
Chok Bhanga 6ta: ধর্মতলায় নিট-বিক্ষোভে অশান্তির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget