এক্সপ্লোর

নয়ানজুলিতে পড়ে স্বাস্থ্যসাথীর আবেদনপত্র ! শুরু রাজনৈতিক তরজা

শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার সিনেমা মোড়ে একটি নয়ানজুলির পাশে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্রগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, এই আবেদনপত্রগুলি রামনগর এলাকার। মহিষাদলের এক বাসিন্দার কথায়, ‘‘আজ সকালে হঠাৎ করে দেখতে পেলাম এখানে স্বাস্থ্যসাথীর আবেদন পত্র পড়ে আছে। নন্দীগ্রাম-রামনগর এলাকার আবেদনপত্র হবে। এগুলো কী করে এখানে এল? যাঁদের আবেদন পত্র তাঁরা কী করে স্বাস্থ্যসাথী পাবেন? প্রশাসন তদন্ত করে দেখুক৷’’

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আবেদনপত্রগুলি রামনগর এলাকার বলে দাবি এলাকাবাসীর। এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। কোথা থেকে এল স্বাস্থ্যসাথীর আবেদনপত্র,  খতিয়ে দেখছে প্রশাসন।

কখনও স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলিকে কেন্দ্র করে অশান্তি। কখনও আবার স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প নিয়ে বারবার বিতর্ক দানা বেঁধেছে। সেই আবহে এবার উদ্ধার হল স্বাস্থ্যসাথী কার্ডের কয়েকশো আবেদনপত্র।

শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার সিনেমা মোড়ে একটি নয়ানজুলির পাশে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্রগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, এই আবেদনপত্রগুলি রামনগর এলাকার। মহিষাদলের এক বাসিন্দার কথায়, ‘‘আজ সকালে হঠাৎ করে দেখতে পেলাম এখানে স্বাস্থ্যসাথীর আবেদন পত্র পড়ে আছে। নন্দীগ্রাম-রামনগর এলাকার আবেদনপত্র হবে। এগুলো কী করে এখানে এল? যাঁদের আবেদন পত্র তাঁরা কী করে স্বাস্থ্যসাথী পাবেন? প্রশাসন তদন্ত করে দেখুক৷’’

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীও এর আগে বলেছিলেন, স্বাস্থ্যসাথী আসলে একটা ভাঁওতা! এদিনও সেই একই সুর শোনা গিয়েছে গেরুয়া শিবিরের জেলার নেতাদের গলায়। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে সাধারণ মানুষকে যে ভাঁওতা দেওয়া হচ্ছে এটাই তার প্রমাণ। সাধারণ মানুষ কি ভরসায় স্বাস্থ্যসাথী করাবে?’’

অন্যদিকে মহিষাদলের তৃণমূল ব্লক সভাপতি তিলক চক্রবর্তী জানান, পুরোটাই বিজেপির চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতেই এটা করা হয়েছে। এসব করে কিছু করতে পারবে না। কারণ মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে৷

বিধানসভা ভোটের মুখে স্বাস্থ্যসাথী প্রকল্পে বরাদ্দও বৃদ্ধি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, ‘‘স্বাস্থ্যসাথীর জন্য বরাদ্দ দেড় হাজার কোটি টাকা। তিন বছর অন্তর রিনিউ করা হবে। যে কোনও সময় এই প্রকল্পে যোগ দেওয়া যাবে ৷’’ কিন্তু তাসত্ত্বেও গত ৪ ফেব্রুয়ারি, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও, ফালাকাটার এক রোগীকে চিকিৎসা না করেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শিলিগুড়ির ৫টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।

গত বুধবার স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলিকে কেন্দ্র করে দুর্গাপুরের কাঁকসায় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্বাস্থ্যসাথীর আবেদনপত্র মিলল মহিষাদলে। এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget