এক্সপ্লোর

Teacher: সরকার বিরোধী শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে ফাটল? শাসক দলে যোগ দিচ্ছেন আন্দোলনের মুখ মইদুল ইসলাম

Teacher Update: বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ করেন ৫ শিক্ষিকা। বদলি সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা।

কলকাতা: সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে বিষপানকারী শিক্ষিকারাই শেষমেষ তৃণমূলে (TMC)? শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে যাচ্ছে শাসক দলে। রবিবার ডায়মন্ডহারবারে যোগদান। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে তৃণমূলের সভাতেই যোগ দিচ্ছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম (Maidul Islam)।

গত ২৪ অগাস্ট বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ করেন ৫ শিক্ষিকা। যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেছিলেন, তারা সকলেই পশ্চিমবঙ্গ (West Bengal) শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। বদলি সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য। যা চলাকালীন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। যে ধস্তাধস্তিতে বিকাশ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন ওই পাঁচ শিক্ষিকা। যারপরই কার্যত সকলকে অবাক করে দিয়ে হাতে থাকা বোতল থেকে বিষ খেতে শুরু করেন তাঁরা। যা দেখতে পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে ওই পাঁচ শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar Sub-Divisional Hospital) নিয়ে যাওয়া হয়। ৩ শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে (NRS Hospital)। 

তাঁদের অভিযোগ ছিল, বিক্ষোভ-প্রতিবাদে সামিল হওয়ার জেরে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। যার মধ্যে অনেকেই চুক্তিভিত্তিক শিক্ষিকা। তাঁরা অভিযোগ করেছিলেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকদের উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল চালুর পর থেকে বদলির যে সমস্ত সমস্যা বেড়েছে। যদিও এই প্রথম নয়, শিক্ষকদের (Teacher) বেতন বৈষম্য, বদলি সহ একাধিক দাবিতে কখনও নবান্নে, কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে তো কোনওদিন বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ-প্রতিবাদ দেখিয়েছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন মইদুল ইসলাম। বিধাননগরে একাধিকবার আন্দোলন অনশনে বসেছে এই সংগঠন। নিজেদের দাবি নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গেও বৈঠক করেছিলেন শিক্ষকরা। সেই শিক্ষকই এবার তৃণমূলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন-খুন, ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন-খুন, ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget