এক্সপ্লোর

জিএসটি-র প্রতিবাদে রাজ্যজুড়ে ধর্মঘটে বস্ত্রশিল্পীরা, পাশে থাকার আশ্বাস রাজ্যের

কলকাতা: জিএসটি-র প্রতিবাদে রাজ্যজুড়ে ৯৬ ঘণ্টার ধর্মঘটে বস্ত্রশিল্পীরা। পাশে থাকার আশ্বাস রাজ্য সরকারের। শুক্রবার বড়বাজারে ব্যবসা বনধ। মাঝরাতে সংসদে বিশেষ অনুষ্ঠান। ‘জিএসটি-র জন্মক্ষণ’কে ইতিহাসের পাতায় তুলতে চেষ্টার কসুর করছে না মোদী সরকার। কিন্তু সেই জিএসটি-র প্রতিবাদেই ৭২ ঘণ্টার ধর্মঘটকে বাড়িয়ে ৯৬ ঘণ্টা করল ‘চেম্বার অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’! একই পথে হেঁটে শুক্রবার ব্যবসা বনধের ডাক দিলেন কলকাতার বড়বাজারের ব্যবসায়ীরা! বস্ত্রশিল্পের ওপর যেন কোনও কর না বসে। মোদীর গুজরাতের পাশাপাশি বেশির ভাগ রাজ্যই এই দাবি করেছিল। কিন্তু বস্ত্রশিল্পে ৫ শতাংশ কর বসিয়েছে জিএসটি পরিষদ। এরপরেই আন্দোলনে নেমেছেন রাজ্যের বস্ত্র ব্যবসায়ীরা। মঙ্গলবার তাঁদের সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সরকারও তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, বস্ত্রশিল্পে জিএসটি কার্যকরী হলে, কয়েক লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বেন। বন্ধ হয়ে যাবে বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত অসংখ্য ছোট ও মাঝারি সংস্থা। প্রথমে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধর্মঘট ডেকেছিল এই সংগঠন। কিন্তু ধর্মঘটের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। চেম্বার অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে বলা হয়, এতদিন কাপড়ের ওপর কোনও কর ছিল না। ফলে দাম বাড়বে। গোটা বিষয়ে ধোঁয়াশা। কর দিতে আমরা রাজি। কিন্তু পুরো ব্যবস্থার সরলীকরণ চাই। ব্যবসায়ীরা গোটা বিষয়ে অন্ধকারে। ধর্মঘটের জেরে দুর্গাপুরের বিভিন্ন বাজারে বন্ধ ছিল কাপড় ও পোশাকের দোকান। একই ছবি ছিল বড়বাজারেও। যমুনালাল বাজার স্ট্রিট সংলগ্ন এলাকায় কোনও পাইকারি পোশাকের দোকান খোলেনি। নিজেদের দাবি জানাতে মিছিলও করেন ব্যবসায়ীরা। অন্যদিকে, জিএসটির বিরুদ্ধে সুর চড়িয়ে, শুক্রবার ব্যবসা বনধের ডাক দিয়েছে বড়বাজার ব্যবসায়ী সমিতি। এই ধমর্ঘটে ফেডারেশন অফ ট্রেডার্স অরগাইনেজনও সামিল হচ্ছে। সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী বলেন, জিএসটি চালু হোক। কিন্তু তার আগে ট্রেনিং দেওয়া হোক। তারা কী করে হিসেব করবে। মুদির দোকানে কী করে বুঝবে। রাজ্য সরকারেরও দাবি, দেশের ৮০ ভাগ ব্যবসায়ীই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত। জিএসটি-র ফলে তাঁরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। যদিও, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, জিএসটি চালু হলে ছোট ব্যবসায়ীদের কোনও ক্ষতি হবে না। তিনি বলেন, ছোট কথা বলে কিন্তু মনে অন্য উদ্দেশ্য থাকে। ২০ লক্ষ টাকা টার্নওভার পর্যন্ত কোনও কিছু দিতে হবে না। ৭৫ পর্যন্ত ২ পার্সেন্ট দিতে হবে। তার ওপরে বেশি দিতে হবে। কিন্তু, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ব্যবসায়ীদের একাংশ কিন্তু এখনও বেজায় ক্ষুব্ধ।

সেরা শিরোনাম

Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget