এক্সপ্লোর

বাঁকুড়া: জন্মদিনে ৫০ জন রিক্সা ও ভ্যানচালককে নৈশভোজ ডেকে আপ্যায়ন বড়জোড়ার করোনা-জয়ী কিশোরের

পাতে ছিল -- বেগুনী, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি।

বাঁকুড়া: অভিনবভাবে নিজের ১৭ তম জন্মদিন পালন করল বাঁকুড়ার বড়জোড়ার কিশোর সায়ন চৌধুরী। একেবারে, ছাপানো আমন্ত্রণপত্র বিলি করে অঞ্চলের জনা পঞ্চাশ রিক্সা ও ভ্যানচালককে ডেকে পাত পেড়ে খাওয়াল সায়ন।

গত শুক্রবার ছিল সায়নের জন্মদিন। সপ্তদশী কিশোর আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এলাকার রিক্সা, ভ্যান ও মোটরভ্যানচালক কাকুদের নিজের মতো করে সম্মান জানাবেন। পরিবারের কাছে সেই ইচ্ছাপ্রকাশ করায় তাঁরাও সকলে ছেলের উদ্যোগকে সম্মান ও সম্মতি জানান।

সেইমতো, শুক্রবার সন্ধেয় সায়নের জন্মদিনে উপস্থিত হন জনা পঞ্চাশ রিক্সা ও ভ্যানচালক। নৈশভোজে সায়ন তাঁদের আপ্যায়ন করে। পাতে ছিল -- বেগুনী, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি।

জন্মদিনের এই অভিনব উদ্যোগ নিয়ে একাদশ শ্রেণিতে পাঠরত সায়ন বলেছে, দীর্ঘ লকডাউন চলার সময় দেখেছি, এখানকার ভ্যান ও রিক্সাওয়ালা কাকুরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। আমি ঠিক করি, একদিন ওদের পাশে থাকব, ওদের খাওয়াব। সেইমতো, জন্মদিনের দিন ওদের খাইয়েছি। তাঁদের খাওয়াতে পেরে এবং তাঁদের আশীর্বাদ নিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। আগামীদিনেও তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

সায়নের বাবা সুজয় চৌধুরী জানান, লকডাউনের সময় স্কুলশিক্ষিকদের সঙ্গে খাবার বণ্টন থেকে শুরু করে স্যানিটাইজার বিলি করেছে। পরে, মাসকয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিল সায়ন। মারণ ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছে। তাই তার জন্মদিনে গরিব রিকশাচালক ভ্যানচালকদেরকে নৈশভোজে নিমন্ত্রণ করে তাঁদের সেবার মাধ্যমে আশীর্বাদ সংগ্রহ করল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Debraj Chakraborty: অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget