এক্সপ্লোর

জঙ্গিপুর পুরসভাও তৃণমূলের দখলে, শাসক দলে যোগ চেয়ারম্যান সহ ১২ জন কাউন্সিলরের

জঙ্গিপুর: বিরোধীর ঘরে ভাঙন অব্যাহত। আর সেই ভাঙনের সুযোগ নিয়েই আরেক পুরসভা দখল করল তৃণমূল। কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার পর এবার বামেদের হাত থেকে জঙ্গিপুর পুরসভাও ছিনিয়ে নিল তৃণমূল। আজ তৃণমূলে যোগ দেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান সহ বারোজন কাউন্সিলর। শাসক দলের বিরুদ্ধে দখলদারির রাজনীতির অভিযোগ তুলছে বিরোধীরা। জঙ্গিপুর পুরসভা দীর্ঘদিন ধরে বামেদের দখলে ছিল। এতদিন এখানে তৃণমূলের কোনও কাউন্সিলরই ছিল না। ২১ আসনের পুরসভায় বামেদের ১৪ জন, কংগ্রেসের ৫ জন, বিজেপির ১ জন এবং এসইউসিআইয়ের ১ জন কাউন্সিলর ছিলেন। কিন্তু, চেয়ারম্যান সহ বারোজন বিরোধী কাউন্সিলরকে দলে টেনে একেবারে বোর্ডই দখল করে নিল তৃণমূল। বাম-কংগ্রেস-বিজেপি তিন বিরোধীর ঘরেই একসঙ্গে ভাঙন ধরিয়েছে তারা। শনিবার বামেদের ৭ জন, কংগ্রেসের ৪ জন এবং বিজেপির এক জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। ফলে এখন সংখ্যার হিসেবে জঙ্গিপুর পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল ১২ জন। বামেদের ৭ জন, কংগ্রেসের একজন এবং এসইউসিআইয়ের একজন। এছাড়া মুর্শিদাবাদ জেলা পরিষদের তিন সদস্যও এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। বিরোধীদের পাল্টা অভিযোগ, তৃণমূল দখলদারির রাজনীতি করছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, জঙ্গিপুর পুরসভা হাতছাড়া হওয়া বাম-কংগ্রেসের কাছে যেমন ধাক্কা, তেমন এই পুরসভা হাতে আসাটা তৃণমূলের কাছে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ২০১৬-র বিধানসভার আগে পর্যন্ত অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে তৃণমূলের কোনও বিধায়ক ছিল না। এবার সেই জেলাতেই তৃণমূল চারটি আসনে জিতেছে। ২১ জুলাইয়ের সভায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতির শ্যালক তথা মুর্শিদাবাদ কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিত মজুমদার। এবার জঙ্গিপুর পুরসভাও চলে এল শাসকের দখলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget