এক্সপ্লোর

Madan Mitra on Narada Scam: আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভাল: মদন মিত্র

শান্তি বজায় রাখতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিস। শান্ত থাকার আর্জি জানিয়েছে ফিরহাদ কন্যাও।  

কলকাতা: 'আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভাল' নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমনটাই বললেন মদন মিত্র। ঘড়ির কাঁটায় তখন রাত ১ টা। ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে প্রেসিডেন্সি জেলের উদ্দেশে রওনা দেয় কেন্দ্রীয় বাহিনী। নারদ মামলায় ৪ হেভিওয়েটের গ্রেফতার ঘিরে দিনভর কার্যত ধুন্ধুমার চলতে থাকে। রাত গড়িয়েও অব্যাহত উত্তেজনা। 

সোমবার রাতে সিবিআই দফতর থেকে বেরিয়ে মদন মিত্র মন্তব্য করেন, 'আমরা ছাড়া শুভেন্দু আর মুকুল ভাল'। হতাশার সুরে তিনি আরও বলেন 'আমার স্ত্রী কোভিড আক্রান্ত, সেই অবস্থাতেই আমার বাড়িতে ঢুকে পড়েছে সিবিআই'। মদন মিত্রের কথায়, 'স্ত্রী আলাদা ঘরে আইসোলেশনে, সেই অবস্থাতেই ২০-৩০ জন নিয়ে সিবিআই ঘরে ঢুকে যায়। বলার কিছু নেই। মানুষ সবই দেখছেন।'

রাত দেড়টা নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান চার নেতা। ভিতরে ঢোকেন তাঁরা। শুরু হয় বাকি কাজ। প্রেসিডেন্সি জেলের সামনে হাজির হন ফিরহাদ হাকিমের স্ত্রী। রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, জেলের বাইরে কান্নায় ভেঙে পড়েন তিনি। সবমিলিয়ে চার নেতার পরিবারই পৌঁছে যান প্রেসিডেন্সি জেলের সামনে।  নিরাপত্তার জন্য লম্বা ব্যারিকেট করা হয়েছে চত্ত্বরে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান। আপাতত জেলেই থাকবেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়।

সোমবার সকালে নারদকাণ্ডে চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়। সন্ধেতে জামিন মঞ্জুর করলেও রাতে ফিরহাদদের জামিনে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। জানানো হয় বুধবার শুনানির আগে পর্যন্ত প্রেসিডেন্সি জেলে রাখা হবে নারদ মামলায় ধৃত চার হেভিওয়েটকে। শুরু হয় জেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি। সাজানো হয় কনভয়। হাজির হয় কলকাতা পুলিসের বিশাল বাহিনী। নিজাম প্যালেসের সামনে উপস্থিত হন ফিরহাদ হাকিমের কন্যাও। শান্তি বজায় রাখতে মাইকে প্রচার চালায় পুলিস। শান্ত থাকার আর্জি জানিয়েছে ফিরহাদ কন্যাও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনায় চড়তে থাকে।

এ দিন সিবিআই দফতর থেকে বেরিয়ে হতাশার সুর শোনা গিয়েছে বাকি তিন নেতার গলাতেও। 'আইনের মধ্যে দিয়ে আমরা মুক্তি পাব' বলেই জানান ফিরহাদের। তাঁর জামিন কেন মঞ্জুর হল না তাও প্রশ্ন করেন ফিরহাদ হাকিম। 

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget