এক্সপ্লোর

‘অন্য দলে যাব কিনা আলোচনা করে দেখব’, ফের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী

দলীয় নেতৃত্বকে আক্রমণ করার পাশাপাশি, জিইয়ে রাখলেন দলবদলের জল্পনাও! দোসরা অক্টোবর কোচবিহার জেলা তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হয়। এরপরই অসন্তোষ প্রকাশ করে দলের যাবতীয় সাংগঠনিক পদ ছেড়ে দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  ‘দলে গুরুত্ব নেই। তাই এতদিন প্রকাশ্যে আসেনি, অন্য দলে যাব কিনা শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনা করব। দলে ফিরব কিনা সিদ্ধান্ত নিইনি’। ১০ দিন পর প্রকাশ্যে এসে ফের এভাবে বিস্ফোরক মন্তব্য কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। দলীয় নেতৃত্বকে আক্রমণ করার পাশাপাশি, জিইয়ে রাখলেন দলবদলের জল্পনাও! দোসরা অক্টোবর কোচবিহার জেলা তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হয়। এরপরই অসন্তোষ প্রকাশ করে দলের যাবতীয় সাংগঠনিক পদ ছেড়ে দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক। এরপরই তৃণমূল নিযুক্ত নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের কাজ প্রকাশ্যে কটাক্ষ করেন তিনি। ঠিকাদার সংস্থাকে কোনও রাজনৈতিক দল চলে না। এতে সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। তৃণমূল বিধায়ক যখন এভাবে দলের বিরুদ্ধে সরব, তখন ২৯ অক্টোবর হঠাৎই তাঁর বাড়িতে চলে যান বিজেপি সাংসদ  নিশীথ প্রামাণিক। এই ছবি সামনে আসার পর ড্যামেজ কন্ট্রোল করতে দলীয় বিধায়কের বাড়িতে যান তৃণমূলের দুই হেভিওয়েট নেতা-মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মন! কিন্তু, দেখা পাননি! অবশেষে প্রকাশ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলেরই এই বিক্ষুব্ধ বিধায়ক। দলনেত্রী নির্দেশ দিলেই ইস্তফা দেব। পাল্টা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন দলের জেলা সম্পাদক আব্দুল জলিল আহমেদ । তিনি বলেছেন,কেউ তো এসে দলনেত্রীর বিরোধিতা করছেন না, যারা বলবে তাঁদের সঙ্গে এভাবেই কথা হবে। উনি ৪ বছর কোনও কাজ করেনি, ব্যর্থতা ঢাকতেই এসব বলছেন। প্রত্যাশিতভাবেই বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়েছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেছেন, মিহির গোস্বামীর মতো একজন ভদ্রলোক-শিক্ষিত লোক যদি আসেন, স্বাগত জানাই। উনি ঠিকই বলেছেন, তৃণমূল অর্ধশিক্ষিতদের দল।  বুঝতে পারছি না অশিক্ষিতদের দলে তাঁর মতো ভদ্র-মার্জিত লোক এতদিন আছেন কিভাবে। বিজেপি ওনার আসল জায়গা। ১৯৯৬-এ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিলেন মিহির গোস্বামী।পরে তৃণমূলে যোগ দেন তিনি।২০১৬-তে তৃণমূলের তরফে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী হন। ভোটের আগে কি তাহলে বিজেপিতে যাচ্ছেন মিহির গোস্বামী?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget