এক্সপ্লোর

Mahua Moitra Attacks Jagdeep Dhankar:‘দয়া করে আর ফিরবেন না’, রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ মহুয়া মৈত্রর

উল্লেখ্য, গতকাল দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা রাজ্যপালের চিঠি ঘিরে ফের নবান্ন ও রাজভবনের সংঘাত প্রকাশ্যে এসেছে। দিল্লি সফরের ঠিক মুখে অত্যন্ত তাৎপ্র্যপূর্ণভাবেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন রাজ্যপাল। পাল্টা জবাব দিয়েছে স্বরাষ্ট্র দফতর।


কলকাতা: দিল্লি যাত্রা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ট্যুইটারে কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ লেখেন, আঙ্কলজি বলেছেন যে, তিনি দিল্লি যাচ্ছেন। বাংলার রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না। 
উল্লেখ্য, গতকাল দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা রাজ্যপালের চিঠি ঘিরে ফের নবান্ন ও রাজভবনের সংঘাত প্রকাশ্যে এসেছে। দিল্লি সফরের ঠিক মুখে অত্যন্ত তাৎপ্র্যপূর্ণভাবেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন রাজ্যপাল।  মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠিতে জগদীপ ধনকড় অভিযোগ করেছেন,  বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন থামছে না। নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস হয়েই চলছে। অথচ, এই নিয়ে আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। রাজ্যপালের অভিযোগ, বারবার দৃষ্টি আকর্ষণের পরেও, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একদিনও এ ব্যাপারে আলোচনা করেননি।
রাজ্যপালের চিঠির কড়া জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদফতর। ট্যুইটে বলা হয়েছে, যাবতীয় নিয়ম-নীতি ভেঙে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি জনসমক্ষে এনেছেন রাজ্যপাল। এরইসঙ্গে ট্যুইট করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। চিঠির বিষয়বস্তু প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মনগড়া। চিঠিতে যেভাবে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে তাতে রাজ্য সরকার স্তম্ভিত।
এবার রাজ্যপালকে কটাক্ষ করে ট্যুইট করলেন মহুয়া মৈত্র। এর আগে রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে ট্যুইট করেছিলেন মহুয়া মৈত্র। এর জবাবে পাল্টা ট্যুইট করে রাজ্যপাল বলেছিলেন,  ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের কথা তথ্যগতভাবে ভুল। এর জবাবে মহুয়া প্রশ্ন তুলেছিলেন,   কীভাবে, কোন পথে রাজভবনে ঢুকলেন তাঁরা? 

‘স্বজনপোষণের’ অভিযোগ ঘিরে এভাবে ট্যুইট-যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যপাল জগদীপ ধনকড়।
মহুয়া মৈত্র তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি তথা ৬ জন ওএসডি-র এই নামের তালিকা প্রকাশ করেন। প্রথমে নাম, তারপর তাঁদের পরিচয়।এরা প্রত্যেকেই রাজ্যপালের আত্মীয় অথবা ঘনিষ্ঠ বলে দাবি করেন তৃণমূল সাংসদ।এর একদিন পরই আর রাজ্যপাল জবাব দেন।ট্যুইট করে ধনকড় বলেন, ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগ করার কথা বলা হচ্ছে, যা তথ্যগতভাবে ভুল। এদের মধ্যে ৩টি রাজ্য থেকে আসা চারজন ভিন্ন জাতের। এঁরা কেউই আমার নিকট আত্মীয় নন, আমার রাজ্যেরও নন। উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এসব অভিযোগ তোলা হচ্ছে।
এর এক ঘণ্টার মধ্যে রাজ্যপালকে ফের আঙ্কলজি সম্বোধন করে চ্যালেঞ্জ ছুঁড়ে মহুয়া মৈত্র বলেন,এঁদের পূর্বসূরী কারা এবং কীভাবে এঁরা রাজভবনে ঢুকলেন, তা এখনই জানান। বিজেপির আইটি সেলও আপনাকে বাঁচাতে পারবে না। আমার মনে হয় না, আপনার আর উপরাষ্ট্রপতি হওয়া হবে।  
এর কিছুক্ষণ বাদে রাজভবনের আধিকারিকদের একটি তালিকা ফের ট্যুইট করেন মহুয়া মৈত্র। ফের একবার রাজ্যপালের উদ্দেশে বলেন, মার্ক করা নামগুলি কাদের এবং কে তাঁদের ওএসডি পদে নিয়োগ করল, তা স্পষ্ট করতে অনুরোধ করব। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget