এক্সপ্লোর

আরও সময় চাইলেন সুদীপ, নারাজ সিবিআই, হাজিরা ৩ তারিখেই

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের নজরে এবার আরেক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৩ জানুয়ারি তদন্তকারীদের মুখোমুখি হবেন তৃণমূলের লোকসভার নেতা। তবে সিবিআই সূত্রে দাবি, ৩১ ডিসেম্বর তাদের ফোন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ৩ জানুয়ারি হাজিরা দিতে পারবেন না। ১৮ তারিখ হাজিরা দেবেন তিনি। কিন্তু, ১৮ তারিখ পর্যন্ত সময় দিতে নারাজ সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ৩ তারিখ সুদীপ বন্দ্যোপাধ্যায় না এলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে, তৃণমূল সাংসদের দাবি, ৩ তারিখের হাজিরা পিছনোর আবেদন জানাইনি। ওদের (সিবিআই) সঙ্গে দেখা করে জানতে চাইব, আমার কাছ থেকে ওরা কী জানতে চায়। সিবিআই সূত্রে দাবি, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, সুদীপকে মৌখিকভাবে হাজিরা দিতে বলা হয়েছিল। তখন মৌখিকভাবে তৃণমূলের লোকসভার নেতা জানান, যেতে পারছেন না। পরে যাবেন। গোয়েন্দা সূত্রে দাবি, সংসদের অধিবেশন শেষ হওয়ার পর, আর তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেননি সুদীপ। এরপর, ২০ ডিসেম্বর তৃণমূল সাংসদকে প্রথম নোটিস পাঠায় সিবিআই। বলা হয়, ২৬ ডিসেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। প্রত্যুত্তরে সুদীপ সিবিআইকে জানান, জানুয়ারি মাসে যাবেন। ২৭ ডিসেম্বর দ্বিতীয় নোটিস পাঠায় সিবিআই। বলা হয়, ৩ জানুয়ারি হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রে দাবি, ওই দিন যেতে সম্মত হন সুদীপ। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, (সুদীপ) বীরের মতো (সিবিআই-এর কাছে) যাবে, বুক ফুলিয়ে যাবে। আমি জানি কী প্রশ্ন করবে। আমি জানি আর কাকে কাকে ডাকবে। আমি উত্তর রেডি করে রেখেছি। সূত্রের খবর, শেষমেষ মঙ্গলবার সিবিআইয়ের কাছে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget