এক্সপ্লোর

Dhankhar Vs TMC: হাওয়ালার ডায়েরিতে 'ধনকড়' নাম, 'সত্য কী? বলতে পারবেন রাজ্যপালই', ফের আক্রমণ তৃণমূলের

মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে একটি তালিকা সামনে আনা হয়।  তালিকার একেবারে শেষে নীচে ইংরেজিতে লেখা রয়েছে ধনকড়। তালিকায় ধনকড় শব্দের পাশে লেখা রয়েছে ৫.০০।  

কলকাতা: রাজ্যপাল ও রাজ্যের শাসক দলের বেনজির সংঘাত। রাজ্যপালকে জৈন হাওয়ালাকাণ্ডে অভিযুক্ত বলে সোমবার যে বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী, এদিন তাতে নতুন মাত্রা যোগ করল তাঁর দল। 

মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে একটি তালিকা সামনে আনা হয়।  তালিকার একেবারে শেষে নীচে ইংরেজিতে লেখা রয়েছে ধনকড়। তালিকায় ধনকড় শব্দের পাশে লেখা রয়েছে ৫.০০।  

কাগজটিকে জৈন হাওয়ালাকাণ্ডের ডায়েরির একটি পাতা বলে দাবি করছে তৃণমূল। যদিও কাগজে থাকা ধনকড় এবং রাজ্যের বর্তমান রাজ্যপাল একই ব্যক্তি কিনা তা স্পষ্ট নয় তৃণমূলের কাছেও। 

তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, হাওয়াকণ্ডের যে জৈন ডায়েরি, তাঁর একটি পাতা, তাতে সর্বশেষ নাম যেটা রয়েছে, ধনকড়। এবং তাঁর নামের পাশে লেখা ৫। যখন মামলা চলছিল, তখন অনেক রাজনৈতিক নেতার নাম ছিল, লক্ষ লক্ষ টাকার উৎকচ নিয়েছিলেন বলে অভিযোগ। তার মধ্যে ধনকড়ের নাম। সেই ধনকড় আর এই রাজ্যপাল এক ব্যক্তি কিনা তা বলা সম্ভব নয়। সাংবাদিক বিনীত নারায়ণ বলছেন, এই জগদীপ ধনকড়ই টাকা নিয়েছিলেন।

পাল্টা কটাক্ষ করেন  বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, রাজনৈতিক স্বার্থে রাজ্যপালকে আক্রমণ করা হচ্ছে। তাঁকে বারবার অপমানিত হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী যা বলেন, তাঁর পারিষদ বলে দশ গুণ, এই কি সংস্কৃতি?

সোমবার জগদীপ ধনকড়ের বিরুদ্ধে শুধু জৈন হাওয়ালাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তুলেছে তাঁর দল।

সুখেন্দুশেখর রায় বলেছেন, হাওয়ালার ফান্ডিং হয়েছিল দুবাই, লন্ডন থেকে। হিজবুল মুজাহিদিন সন্ত্রাস চালাতে এই টাকা পাঠিয়েছিল, নেতাদের উৎকচ দিতে। প্রশ্নোত্তর পর্বে - দুর্নীতিবাজ-সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকতে পারে, এরকম লোকেরাও যদি রাজ্যপালের পদে চলে আসে, সেটা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।

এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, সুখেন্দুশেখর ঢপ মারে, রাজ্যপালের মতো লোকের বিরুদ্ধে এসব কথা বলেন। রাজ্যপাল ওর মতো ছোটখাট আইনজীবী নন। 

সোমবার মুখ্যমন্ত্রীর তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দেন রাজ্যপাল। জগদীপ ধনকড় বলেছিলেন, আমি কোনও আদালত থেকে অব্যাহতি চাইনি। কারণ আমার বিরুদ্ধে কোনও অভিযোগই ছিল না। 

যদিও তা মানতে নারাজ তৃণমূল। সুখেন্দুশেখর রায় বলেন, এটার ট্রায়ালই হয়নি, রেহাই মেলারও কোনও প্রশ্ন নেই। 

গতকাল রাজ্যপাল বলেছিলেন, হাওয়ালা চার্জশিটে অজিত পাঁজা, যশবন্ত সিনহার নাম ছিল। সেটাও মমতার দেখা উচিত। 

এদিন সুখেন্দুশেখর বলেন, আমরা এই তালিকায় ওদের নাম দেখতে পাচ্ছি না। তবে আডবাণী, প্রমোদ মহাজনের নাম রয়েছে। তিনি যোগ করেন,  ১৯ জুলাই, সংসদে অধিবেশন শুরু হবে। তখন নিয়ম মেনে রাজ্যপালের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় দেখব।

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যেখানে ইচ্ছা করুন, করার অধিকার আছে। সুখেন্দুশেখরের থেকে রাজ্যপালও কিছু সংবিধান কম জানেন না। 

সব মিলিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত যেন থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget