এক্সপ্লোর

Fuel Price Hike Protest মহিষের গাড়িতে বাইক, গ্যাস সিলিন্ডার তুলে মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ

মহিষের গাড়ির ওপরে বাইক তুলে, গ্যাস সিলিন্ডার নিয়ে এভাবেই বাড়ি বাড়ি প্রচার সারল তৃণমূল। যদিও শাসকদলের এই প্রচার অভিযানকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার বাগদায় তৃণমূলের অভিনব ভোটপ্রচার। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মহিষের গাড়িতে চড়ে প্রচার তৃণমূলের। মহিষের গাড়িতে বাইক, গ্যাস সিলিন্ডার তুলে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করল রাজ্যের শাসকদল। কোনও প্রচারই কাজে আসবে না, সরকার তারাই গড়বে, দাবি বিজেপির।

এমনিতেই জ্বালানির জ্বালায় জেরবার জনজীবন। ফের একবার বেড়েছে রান্নার গ্যাসের দাম। রোজই বাড়ছে পেট্রল-ডিজেলের দাম।

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই-স্কুটারে চড়ে নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে স্কুটারের চালকের আসনে বসে, নবান্ন থেকে বেরোন মুখ্যমন্ত্রী।

পরের দিনই রিকশ চালিয়ে পুরসভায় গিয়েছিলেন হুগলির কোন্নগরের তৃণমূলের পুর প্রশাসক। হুগলিরই শ্রীরামপুরে খালি গায়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূলকর্মীরা।

আর এবার সেই জ্বালানির মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে ময়দানে নামল রাজ্যের শাসক দল। রবিবার উত্তর ২৪ পরগনার বাগদার নলডুগারিতে মহিষের গাড়িতে চড়ে জানানো হল প্রতিবাদ।

মহিষের গাড়ির ওপরে বাইক তুলে, গ্যাস সিলিন্ডার নিয়ে এভাবেই বাড়ি বাড়ি প্রচার সারল তৃণমূল। যদিও শাসকদলের এই প্রচার অভিযানকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির।

(আরও পড়ুন-

https://bengali.abplive.com/news/kolkata/domestic-lpg-cylinder-price-rise-25-rupees-fourth-increase-last-one-month-803774 )

জ্বালানির লাগামছাড়া দামে হাঁসফাঁস অবস্থা মানুষের। সংসার চালাতে রীতিমতো নাভিঃশ্বাস উঠেছে সকলের। এবারের ভোটে বিজেপির বিরুদ্ধে প্রচারের অন্যতম ইস্যু যে এটাই, তা পরিষ্কার শাসক দলের প্রতিবাদে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget