এক্সপ্লোর

ভবানীপুর সহ সাত আসনে দ্রুত উপনির্বাচন চেয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপির

তৃণমূল কংগ্রেস সাংসদ  সৌগত রায় বলেছেন, ১৫ তারিখের মধ্যে দিল্লিতে গিয়ে কমিশনের কাছে উপনির্বাচনের দাবি জানানো হবে। আমাদের নেত্রী বলেছেন,  ৭ দিনের সময়সূচিতে ভোট করলেই হবে। 

সত্যজিত্‍ বৈদ্য, ঊজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা:ভবানীপুর, খড়দা-সহ ৭ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল। বৃহস্পতিবার কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ। টিকাকরণ সম্পূর্ণ হওয়ার আগেই ভোট নিয়ে এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এদিকে, দ্রুত পুরভোট চেয়ে ডেপুটেশন দিল বাম-নেতৃত্ব।

বিধানসভা উপনির্বাচন আগে ?না পুরভোট? তাই নিয়ে এখন তৃণমূল-বিজেপির মধ্যে জোর দড়ি টানাটানি চলছে।এরইমধ্যে রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে ভোটের দাবি জানিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ।
তৃণমূল কংগ্রেস সাংসদ  সৌগত রায় বলেছেন, ১৫ তারিখের মধ্যে দিল্লিতে গিয়ে কমিশনের কাছে উপনির্বাচনের দাবি জানানো হবে। আমাদের নেত্রী বলেছেন,  ৭ দিনের সময়সূচিতে ভোট করলেই হবে। 

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেজন্য মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কমিশনকে। আমার মনে হয়, সেই পরিস্থিতির এখনো বদল হয়নি। তাই এখনি উপ-নির্বাচন করানো ঠিক হবে না। তাছাড়া রাজ্যে ২ বছর ধরে পুরসভা নির্বাচন ও ৪ বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। যারা নির্বাচন করাতে পারে না তারা উপ-নির্বাচনের দাবি করে কী করে?

এ ব্যাপারে সৌগত রায়ের কটাক্ষ, রাজ্যে বিধানসভা নির্বাচন আট দফায় করিয়ে ওরাই তো রাজ্যে করোনা সংক্রমণ বাড়িয়ে দিয়েছিল। তখন তো দফা কমানোর প্রস্তাব মেনে নেওয়া হয়নি। 

এরইমধ্যে অবিলম্বে পুরভোট করানোর দাবিতে মঙ্গলবার সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয় বামেরা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবিন দেব বলেছেন, যদি কোনও নির্বাচন করতে হয়, তাহলে পুর নির্বাচনই করতে হবে। ১২৩টি পুরসভাতে নির্বাচন বাকি। নির্বাচিত বোর্ড না থাকায় করোনা মোকাবিলায় অসুবিধার সম্মুখীন হচ্ছে পুরসভাগুলি। 

কলকাতা সহ রাজ্যের শতাধিক পুরসভার ভোট এখনও বকেয়া।অন্যদিকে ,ভবানীপুর, উত্তর ২৪ পরগনার খড়দা,দক্ষিণ ২৪ পরপগনার গোসাবা, কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুরে উপ নির্বাচন হওয়ার কথা।এছাড়া ভোট হওয়া বাকি আছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। 

 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।  এই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গেছেন তিনি। নিয়ম মতো, সরকার গঠনের ছ’মাসের মধ্যে কোনও আসন থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্রে, ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাই, ভবানীপুরে ফের ভোট হবে। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর ভোটে লড়ার কথা।তাই এই পরিস্থিতিতে উপ নির্বাচন কবে হয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget