এক্সপ্লোর

Dilip Ghosh: 'বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না, ঝরছে এটা ভাল', দলে ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষ

"আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম, খানিকটা সফল হয়েছি, খানিকটা হইনি", বললেন বিজেপি রাজ্য সভাপতি

কলকাতা: ভোটের আগে এবং পরে দলবদল স্বাভাবিক। এবার একটু বেশি হচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

 বিজেপিতে ভাঙন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, 'বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভাল। 

বিজেপিতে ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, ভোটের আগে বিজেপিতে ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে ৩৫ জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে। 

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করানো নিয়ে প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম, খানিকটা সফল হয়েছি, খানিকটা হইনি। কোনটা কাজে লাগেনি সেটা রিয়ালাইজ করতে হবে। 

এর আগে, শনিবার মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলে বিজেপির কেন ক্ষতি হবে। 

তিনি মনে করিয়ে দিয়েছিলেন, বিজেপিতে থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। ধান্দাবাজরা বিজেপিতে থাকতে পারবেন না। থাকতে দেব না। মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 

ফেসবুকে কড়া বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ লেখেন, দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে, যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝড়িয়ে দলকে দাঁড় করিয়েছে!

পাশাপাশি বিক্ষুব্ধদের উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতির বার্তা, বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যাঁরা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। আমরাই রাখব না।

যদিও এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এটা নির্বাচনের আগে মনে ছিল না, যখন উনি দলত্যাগীদের নিচ্ছিলেন, তখন মনে ছিল না? আজকে হঠাৎ মনে পড়েছে। এখন ওদের দল ওটা কিভাবে সামলাবেন, দল কি করে বাংলায় টেকাবেন? ওরাই ঠিক করুক।

সব মিলিয়ে ভোটপরবর্তী দলবদল ঘিরে রাজ্য রাজনীতিতে যে ঝড় উঠেছে, তা এখনই থামার কোনও লক্ষ্মণ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Indian Railways: আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
Dara Singh Early Release: খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
Bollywood News: শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
Embed widget