এক্সপ্লোর

তিন তালাক: 'হুমকি' দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন, নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইশরত জহান

কলকাতা: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে ক্রমাগত হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করলেন অন্যতম মামলাকারী হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরত জাহান। এই নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিরাপত্তা চেয়েছেন।

গত মঙ্গলবার, এক ঐতিহাসিক রায়ে তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। ইশরতের অভিযোগ, রায় বের হওয়ার পর থেকেই তাঁকে ও তাঁর সন্তানদের হুমকি পেতে হচ্ছে।

আইনজীবী নাজিয়া এলাহি খান মারফৎ ইশরত জানান, তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও কয়েকজন প্রতিবেশী তাঁর বিরুদ্ধে সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ তুলছেন। ইশরত আরও জানান, তাঁকে ও তাঁর সন্তানদের প্রায়ই অকথ্য গালিগালাজ শুনতে হচ্ছে। এমনকী, হুমকিও দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ইশরত। চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে নিজের ও সন্তানদের জন্য নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছেন ইশরত। বলেন, আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমার ও আমার সন্তানদের জন্য নিরাপত্তা চেয়েছি। চিঠির প্রতিলিপি হাওড়া পুলিশ কমিশনারেট ও স্থানীয় গোলাবাড়ি থানায় পাঠানো হয়েছে।

শীর্ষ আদালতের রায়ের পর ইশরত ভেবেছিলেন, এবার হয়ত তাঁর সুদিন ফিরবে। কিন্তু, রায় বের হওয়ার পর থেকেই তাঁর কপালে শুধুই গঞ্জনা ও খোঁটা শুনতে হচ্ছে। তিনি বলেন, আমাকে খারাপ মানুষ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। তাঁর প্রশ্ন, কেউ নিজের অধিকার নিয়ে কথা বললেই খারাপ হয়ে যাবে কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
TMC Leader Arrested: গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Ritabrata Banerjee:সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ?
সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ? "মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত.."

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget