এক্সপ্লোর

শ্যাওড়াফুলি স্টেশনে ‘তোলাবাজের’ ভূমিকায় টিকিট পরীক্ষক! খতিয়ে দেখছে রেল

হুগলি: শ্যাওড়াফুলি স্টেশনে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের। খুচরোর সমস্যা? বড় নোট দিলে সেটাও পাবেন। নিত্য যাতায়াত করেন, এমন অনেকেই নাকি মাসোহারার ব্যবস্থাও করেছেন! সবজি ব্যবসায়ীদের কাছ থেকে যিনি টাকা তুলছেন, তিনি কেন্দ্রীয় সরকারের কর্মী। রেলের টিকিট পরীক্ষক। বেতন নিচ্ছেন সরকারের কাছে, আর নিজের কর্মস্থল থেকেও বেআইনিভাবে টাকা তুলছেন। সাদা জমা পরে একেবারে ‘হোয়াইট কলার’ ক্রাইম! এক সব্জি ব্যবসায়ী বললেন, আমাদের সঙ্গে মাসিক চুক্তি আছে, ১০,২০ যখন যা পারি দিই। হুগলির শ্যাওড়াফুলি জংশন থেকে নিত্য কলকাতায় সবজি সরবরাহ করেন কয়েক হাজার ব্যবসায়ী। কখনও নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি সবজি নিয়ে যান তাঁরা। কখনও ভেন্ডারের বদলে মালপত্র নিয়ে উঠে যান জেনারেল কামরায়। অভিযোগ, এই অনিয়মেরই সদ্ব্যবহার করেন টিকিট পরীক্ষকদের একাংশ। সব্জি ব্যবসায়ীদের দাবি, বেশি সবজি নিয়ে গেলে ১০-২০ টাকা দিলে, ওনারা ব্যবস্থা করে দেন। অভিযুক্ত টিকিট পরীক্ষকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শ্যাওড়াফুলি স্টেশনের প্রধান টিকিট পরীক্ষক। শ্যাওড়াফুলি স্টেশনের হেড টিটি শেখ গোলাম নবি বলেন, টার্গেট ফিল আপ করার থাকে, সেটা করতেই হয়, রসিদ দিতে হয়। আমরা দেখব কারা এভাবে টাকা তুলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। রবি মহাপাত্র বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কবে বন্ধ হবে এই অনিয়ম? প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget