এক্সপ্লোর

কালো বলে বধূকে পুড়িয়ে খুন, আত্মঘাতী শ্যামলাবরণ ছাত্রী

পূর্ব মেদিনীপুর:  শেষ দুই ‘কালো’ মেয়ের জীবন। পূর্ব মেদিনীপুরের ভবানীপুরে কালো বলে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ, চৈতন্যপুরে কালোর গঞ্জনায় আত্মঘাতী ছাত্রী। জানা গিয়েছে ভবানীপুরের গ্রামে গৃহবধূকে কালো বলে খোঁটা দিতেন শ্বশুরবাড়ির লোকেরাই। অন্যদিকে, দশম শ্রেণির এক ছাত্রীকে কালো বলে খোঁটা দিতেন তাঁর বাবা। দুই ঘটনায় দুই ‘কালো’ মেয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া পূর্ব মেদিনীপুরে। সাত মাস আগে পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানার উত্তর রানিচকের বাসিন্দা মর্জিনা বিবির বিয়ে হয় চকদীপা গ্রামে জাহাঙ্গীর আলি নন্দীর সঙ্গে। দেখাশোনা করে বিয়ে হলেও, অভিযোগ, বিয়ের পর থেকে কালো বলে, শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর অত্যাচার করতেন। মৃতের পরিবারের দাবি, সোমবার সকালে মর্জিনাকে ঘরে ঢুকিয়ে গায়ে আগুন দিয়ে দেওয়া হয়। যাতে বাইরে বেরোতে না পারেন, তার জন্য দরজায় লাগিয়ে দেওয়া হয় তালা। ভবানীপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা। অভিযুক্তরা সবাই পলাতক বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, চৈতন্যপুর গ্রামে অস্বাভাবিক মৃত্যু এক দশম শ্রেণির ছাত্রীর। পরিবার সূত্রে খবর, সোমবার সকালে বিউটি পার্লারে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে কিশোরী। গায়ের রং কালো বলে, পার্লারে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন বাবা। এর কিছুক্ষণ পরেই ঘর থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। কালো মেয়ের, কালো হরিণ চোখে মুগ্ধ হন কবি। কিন্তু সে তো কেবলই কাব্য। বাস্তব যে আজও অন্য কথা বলে তা ফের প্রমাণ করে দিয়ে গেল দু’টি অকালমৃত্যু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget