এক্সপ্লোর

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ ঘিরে অনিশ্চয়তা, উত্তর এড়াচ্ছে সরকারও

কলকাতা: রাজ্যজুড়ে বিতর্কের মধ্যেই প্রাথমিক স্কুলে ৪২ হাজার ৪২৯ জনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আওতায় ৩২ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগ হবে কবে?  সে প্রশ্নর উত্তর কার্যত এড়াচ্ছে সরকার। প্রায় একই উত্তর স্কুল সার্ভিস কমিশনেরও। একাধিক মামলার জেরে এখনও নিয়োগ জট কাটেনি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের। এসএসসি সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে শূন্য পদ প্রায় ১৫ হাজার। ইন্টারভিউ দেওয়ার কথা ১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থীর। মাধ্যমিক স্তরে শূন্য পদ প্রায় সাড়ে ১০ হাজার। লিখিত পরীক্ষায় বসেছেন ১ লক্ষ ৪৩ হাজার। উচ্চমাধ্যমিক স্তরে ৩৬টি বিষয়ে শূন্য পদ ৭ হাজার। সেখানেও লিখিত পরীক্ষার্থী ১ লক্ষ ৫৩ হাজার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে লিখিত পরীক্ষার ফল প্রকাশ বাকি। উচ্চ প্রাথমিকে বাকি ইন্টারভিউ। এই ৩২ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের কী হবে?  প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, তিনি কিছু বলতে পারছেন না। শিক্ষামন্ত্রীই গত ১৩ ফেব্রুয়ারি বিধানসভায় বলেছিলেন, আগামী ১৫ মার্চের মধ্যেই রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সব মিলিয়ে নিয়োগ করা হবে ৭২ হাজার শিক্ষক। তাহলে কি আইনি জটে অনিশ্চয়তায় ৩২ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের ভবিষ্যত্‍? জল্পনা উসকে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য বলেছেন, এখনই এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কিন্তু কেন এই জটলতা? সরকারি সূত্রে খবর, মিমাংসার অপেক্ষায় বেশ কিছু প্রশ্ন। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে পাওয়া বিএড ডিগ্রি গ্রাহ্য কিনা? কর্মরত শিক্ষকরা একই স্কেলে আবেদন করতে পারবেন কি না? ১০ শতাংশ আসন পারর্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত হওয়ার ফলে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, সম্প্রসারকদের কী হবে? এমনই নানা প্রশ্নে আইনি জটে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকে নিয়োগের ভবিষ্যৎ। একাধিক মামলার জন্য অবশ্য, শিক্ষামন্ত্রী দায় চাপিয়েছেন, বিরোধীদের ওপর। তাহলে, ১৫ মার্চের মধ্যে আদৌ কি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা? প্রাথমিকে ৪২ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে যখন রাজ্যজুড়ে শোরগোল, তখন বাকি ৩২ হাজারের নিয়োগের নিশ্চয়তা মিলছে কোথায়? প্রশ্ন চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget