এক্সপ্লোর

ফোনে মেসেজ আসা সত্ত্বেও মিলল না টিকা, ধুন্ধুমার কোচবিহারের পুলিশ হাসপাতালে

গ্রাহকদের দাবি, এদিন সকালেও তাঁরা মেসেজ পেয়েছেন। কিন্তু হাসপাতালে এসে দেখেন, ভ্যাকসিনেশন বন্ধ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের ভ্যাকসিন বিক্ষোভ। অভিযোগ, মোবাইল ফোনে মেসেজ আসা সত্ত্বেও মিলল না কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ। 

হয়রানির শিকার হওয়ায় হাসপাতালে বিক্ষোভ দেখান ভ্যাকসিন গ্রাহকরা। কোচবিহারের পুলিশ হাসপাতালে রবিবার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনেশনের কথা ছিল। গ্রাহকদের দাবি, এদিন সকালেও তাঁরা মেসেজ পেয়েছেন। কিন্তু হাসপাতালে এসে দেখেন, ভ্যাকসিনেশন বন্ধ। নোটিসে জানানো হয়েছে, সোমবার পুলিশ হাসপাতাল সংলগ্ন একটি স্কুল থেকে টোকেন দেওয়া হবে। সেই টোকেন দেখিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে। 

এ সব দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।  শুরু হয় বিক্ষোভ। ভ্যাকসিন গ্রাহক  দেবাশিস মুখোপাধ্যায় বলছেন,আজকে সকালেও মেসেজ এসেছে। এখানে এসে দেখছি কেউ নেই। আমাদের কেন অন্ধকারে রাখা? কেন এই হ্যারাসমেন্ট?  কার্যত লকডাউনে মানুষ কষ্টকরে এসেছেন। তাঁরা আবার কী করে আসবেন? 

কোচবিহার সদরের মহকুমা শাসক রকিবুর রহমান জানিয়েছেন, কো উইন অ্যাপে মেসেজ এসেছে। সবাই একসঙ্গে চলে আসায় ভিড় হচ্ছে।  আমরা ঠিক করেছি স্লট বুক করে পাশের স্কুল থেকে টোকেন দিয়ে ভ্যাকসিন দেওয়া হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, কারও কারও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পেরিয়ে গেছে। তাঁদের প্রশ্ন, সোমবারও ভ্যাকসিন মিলবে তো?

করোনার দ্বিতীয় ঢেউ-এর ঝড় কাটতে না কাটতেই তৃতীয় ঢেউ-এর আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় ভ্যাকসিনেশনই একমাত্র রাস্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ১৮ বছরের ঊর্ধ্বদের টিকাকরণ। তবে পর্যাপ্ত টিকা না থাকায় খানিক বেগ পেতে হচ্ছে গ্রাহকদের। যদিও টিকা নিয়ে তৎপর সকলেই। 

অন্যদিকে হিসেব বলছে রাজ্যে সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের।

আজ, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৪। সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টার হিসেবে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩২।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget