এক্সপ্লোর

দ্বিতীয় ডোজ না নিয়েও হয়ে গেল ভ্যাকসিনেশন! টিকা নিয়ে হয়রানির অভিযোগ রেল কর্মীর

অভিযোগ, মেসেজ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখেন সেটা বন্ধ। ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করলে ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে বলে মেসেজও চলে আসে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: এবার ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ রেল কর্মীর। রেলের ইঞ্জিনিয়ার বিশ্বরূপ ওঝার দাবি, গত ৮ এপ্রিল তিনি পুরুলিয়ার ধোবঘাটা উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল ৩ জুলাই। অভিযোগ, মেসেজ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখেন সেটা বন্ধ। ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করলে ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে বলে মেসেজও চলে আসে। এরপর হেল্প লাইন নম্বরে অভিযোগ জানালে জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু তাতেও সুরাহা মেলেনি বলে অভিযোগ রেল কর্মীর।

পুরুলিয়া শহরে দেশবন্ধু রোডের বাসিন্দা বিশ্বরূপ ওঝা। পেশায় রেলওয়ে ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি  চিত্তরঞ্জনে কর্মরত। গতকাল দ্বিতীয় ডোজের ডেট ছিল। পুরুলিয়া ধোবঘাটা উপ স্বাস্থ্যকেন্দ্রে টিকার সময় দেওয়া হয়েছিল তিনটে থেকে ছটা পর্যন্ত। জানা গিয়েছে, ভ্যাকসিনেশন কেন্দ্রে গিয়ে দেখেন তা বন্ধ। এরপর ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ, অপেক্ষা করতে বলা হলেও, ফোনে মেসেজ আসে টিকাকরণ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট নম্বরে ফোন করলে তাঁকে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। বিশ্বরূপ ওঝার বক্তব্য, হেল্পলাইন নম্বরে ফোন করলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে দাবি ওই ব্যক্তির। রেল কর্মীর অভিযোগ, এর জেরে দ্বিতীয় ডোজের বুকিংয়ে সমস্যা হচ্ছে।

কোথাও ভ্যাকসিন নিতে ভোররাত থেকে অপেক্ষা। কোথাও আবার দিনভর লাইনে দাঁড়িয়েও, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ। ভ্যাকসিনেশন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ ভুরি ভুরি। আর এই আবহে অভিযোগ, ভ্যাকসিন না নিয়েও নেওয়া হয়ে গিয়েছে বলে মেসেজ চলে এল। রেল কর্মী বিশ্বরূপ ওঝা বলেন, দ্বিতীয় ডোজের জন্য স্লট বুকিং করতে পারছি না। আমার মনে হয় ভ্যাকসিনেশন সেন্টারে যারা ডিউটিতে ছিলেন সেখান থেকেই গাফিলতি হয়েছে। ওয়েবসাইটে প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যা হতে পারে, এনিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'দিনেদুপুরে চুরি ধরা পড়ে গেছে...', চাঞ্চল্যকর অভিযোগ তুলে CEO দফতরে অভিষেক, সঙ্গে প্রতিনিধিদল
Abhishek Banerjee : 'দিনেদুপুরে চুরি ধরা পড়ে গেছে...', চাঞ্চল্যকর অভিযোগ তুলে CEO দফতরে অভিষেক, সঙ্গে প্রতিনিধিদল
Sisir Adhikari : 'যে ভোট জীবনে দেখেননি, সেই ভোট এবার দেখবেন', বড় দাবি শিশির অধিকারীর; কেন বললেন ?
'যে ভোট জীবনে দেখেননি, সেই ভোট এবার দেখবেন', বড় দাবি শিশির অধিকারীর; কেন বললেন ?
Rahul Banerjee Death:
"বেস্ট অ্যাক্টর..", রাহুলকে শেষ দেখা দেখতে এসে স্মৃতির শহরে দেব, বললেন অনেক অজানা ঘটনা, " এখনও মনে আছে.."
Bratya Basu: বিধানসভা ভোটের আগে দমদমে ব্রাত্য় বসুর ভাইরাল ভিডিও ,
বিধানসভা ভোটের আগে দমদমে ব্রাত্য় বসুর ভাইরাল ভিডিও , "কর্মীরা এখানে ছত্রভঙ্গ-বিচ্ছিন্ন হয়ে আছেন.." !

ভিডিও

Flamboyant Resturant : মহিলাদের জন্য বিশেষ আয়োজন করল ফ্ল্যামবয়েন্ট রেস্তোরাঁ
Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Embed widget