এক্সপ্লোর

নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন অঞ্চল, আশঙ্কা বাড়াচ্ছে ডিভিসি

কলকাতা: নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন এলাকা। তার ওপর ডিভিসি থেকে জল ছাড়ার সম্ভাবনা থাকায় নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। দুর্গাপুর- গতকাল থেকে একটানা বৃষ্টি। দুর্গাপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। পুরসভা সূত্রে খবর, শহরের নিকাশি নালাগুলি বৃষ্টির জলে উপছে পড়েছে। ফলে প্লাবিত হয়েছে শহরের নিচু এলাকাগুলি। প্রবল বর্ষণের ফলে অন্ডালে একটি কয়লাখনির ছাদ ধসে পড়েছে। পাণ্ডবেশ্বর থেকে গৌড়বাজারগামী রাস্তাতেও ধস নামে। ব্যাহত যান চলাচল। আসানসোল- প্রবল বৃষ্টিতে আসানসোলে জনজীবন বিপর্যস্ত। রানিগঞ্জের বল্লভপুরে ধস নেমেছে। আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন কুলটির কুলতোড়া। আসানসোল স্টেশন সংলগ্ন রেলপাড় এলাকাতেও বহু বাড়ি জলমগ্ন। বৃষ্টির জেরে যান চলাচল ব্যাহত। হাওড়া- নাগাড়ে বৃষ্টির কারণে জলমগ্ন হাওড়া পুরসভার ১২টি ওয়ার্ড। নিচু এলাকাগুলিতে কোথাও কোথাও হাঁটুজল জমেছে। ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতাল চত্বর জল থই-থই। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জরুরি বিভাগ। হাওড়ার বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বাড়তে থাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ায়। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। নবান্নর নির্দেশে, ছুটি বাতিল করা হয়েছে দফতরের কর্মীদের। খোলা হয়েছে কন্ট্রোল রুম। নদিয়া- রাতভর বৃষ্টি। এর জেরে জল জমেছে নদিয়ার শান্তিপুর পুরসভা ও হাঁসখালি ব্লকের বেশ কয়েকটি এলাকায়। হাঁসখালি বাজারের আশপাশের এলাকা জলের তলায়। বিপর্যস্ত জনজীবন। পুরুলিয়া- একটানা বৃষ্টিতে প্লাবিত পুরুলিয়া পুরসভার একাধিক ওয়ার্ড। আদ্রা থানা এলাকার বেনিয়াশোলে শতাধিক মানুষ জলবন্দি। কয়েকটি এলাকায় রাস্তায় গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত। বেশ কয়েকটি গ্রামে কাঁচা রাস্তা ধসে পড়ায় সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। এদিকে, ডিভিসি নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। আবহবিদদের মতে, নিম্নচাপ এরাজ্য থেকে পশ্চিমদিকে চলে যাওয়ায় ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে, জলস্তর বাড়লে ডিভিসিও জল ছাড়তে শুরু করবে। সেক্ষেত্রে এ রাজ্যের বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে মুখ্যমন্ত্রীর নির্দেশে সচিব পর্যায়ের বৈঠক হয়। ইতিমধ্যেই, গতকাল থেকে আজ সকাল ৯টা পর্যন্ত দুর্গাপুর জলাধার থেকে ছাড়া হয়েছে প্রায় ১ লক্ষ কিউসেক জল। মাইথন ও পাঞ্চে‍ৎ জলাধার থেকে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তবে দামোদর অববাহিকায় বৃষ্টির পরিমাণ কম থাকায় কোনও এলাকা প্লাবিত হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget