এক্সপ্লোর

সংক্রমণ রুখতে উদ্যোগ, ঝাড়গ্রাম পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি

সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার পুর এলাকায় জারি হয়েছে সম্পূর্ণ লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি। দুটি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করেছে প্রশাসন। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করতে প্রশাসনের তরফে চলছে মাইকে প্রচার। করোনা বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক। প্রশাসনের উদ্যোগে খুশি ঝাড়গ্রামবাসী।

কোভিডের প্রথম ঢেউয়ের সময় কনটেনমেন্ট জোনের সঙ্গে পরিচিত হয়েছিল রাজ্যবাসী। এবার সংক্রমণ রুখতে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে কনটেইনমেন্ট জোন থেকে লকডাউন। যেসব জায়গায় এখনও প্রকোপ রয়েছে সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্টের চোখ রাঙানি। এই পরিস্থিতিতে সংক্রমণের হার তলানিতে নামিয়ে আনাই লক্ষ্য। কিন্তু উদ্বেগ বাড়িয়ে ঝাড়গ্রাম পুরসভার ১৮টি ওয়ার্ডে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেশি।

 সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার পুর এলাকায় জারি হয়েছে সম্পূর্ণ লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চলছে মাইকে প্রচার। দুটি ওয়ার্ডে বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে কনটেনমেন্ট জোন। লকডাউনের জেরে মেদিনীপুর থেকে পুরুলিয়াগামী সরকারি বাসও আটকে পড়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক জানিয়েছেন, পুর এলাকায় সচেতনতা কম। মানুষ অযথা বেরিয়ে পড়ছেন। তাই সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত। করোনা বিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ২৬। মৃত্যু হয়েছে ১ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪৪ জন। একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৭৫। মোট মৃত্যু হয়েছে ২৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৭৫। সব মিলিয়ে মোট সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৭৫।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget