এক্সপ্লোর

WB Election 2021 মারধর তমলুকের বিজেপি প্রার্থীকে, ভর্তি আইসিইউতে

আক্রান্ত প্রার্থীকে হাসপাতালে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

বিটন চক্রবর্তী, তমলুক: ভোটের আগে ক্রমশ রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে। এবার মারধরের শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি খোদ প্রার্থী! তমলুক থানার সামনে আক্রান্ত হন তমলুকের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করতে হয় জেলা হাসপাতালের আইসিইউতে।

এদিন সকালে তাঁকে দেখতে হাসপাতালে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থীর উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত দেড়টা নাগাদ বিজেপি প্রার্থী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে। থানার সামনেই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তমলুকের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরাকে থানার সামনেই মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল, সোমবার রাতে ওই ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, প্রচার সেরে তমলুক থানায় যাচ্ছিলেন বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা।  সেই সময় তাঁর ওপর হামলা হয়।  আহত বিজেপি প্রার্থী ভর্তি তমলুক জেলা হাসপাতালে।  এরপরই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আর দু’দিন পরই ভোট। তার আগে ফের অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক। এবার বিজেপির প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

বিজেপি তমলুক বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে হরেকৃষ্ণ বেরাকে। বিজেপির দাবি, সোমবার রাতে তমলুকের ধলহোড়াতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়।

সেই ঘটনার অভিযোগ জানাতে তমলুক থানায় গিয়েছিলেন তাদের প্রার্থী। অভিযোগ, সেই সময় থানার সামনেই তৃণমূল কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় হরেকৃষ্ণ বেরাকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের প্রার্থীর ওপর তৃণমূলের গুন্ডারা হামলা করেছে। প্রথম দফার ভোটের পর হার সুনিশ্চিত জেনে ওরা এধরণের ঘটনা ঘটাচ্ছে।’’

যদিও হামলার যোগ অস্বীকার করে, বিজেপি নাটক করছে বলে দাবি করেছে  ঘাসফুল শিবির। তমলুকের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া বলেন, ‘‘অভিযোগ ভিত্তিহীন। বিজেপি নাটক করার চেষ্টা করছে আলোর আসার জন্য।’’

আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালের সিসিইউ-তে ভর্তি রয়েছেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget