এক্সপ্লোর

WB Election 2021 ডায়মন্ড হারবারে পতাকা লাগানো নিয়ে মারধর, তৃণমূল-বিজেপির অভিযোগ পরস্পরের বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় রাজনৈতিক অশান্তি

ডায়মন্ড হারবার: পতাকা লাগানোকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার বিধানসভার সরিষায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত হন এক মহিলা-সহ পাঁচ তৃণমূল কর্মী। শাসক শিবিরের দাবি, গতকাল রাতে এলাকায় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তখনই তাঁদের উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে পদ্ম শিবির।

ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার তিন জায়গায় রাজনৈতিক অশান্তি । ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থীর প্রচার মিছিল থেকে ফেরার পথে, আক্রান্ত বিজেপির মহিলা কর্মী। বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘীরপাড় এলাকায়। আহত মহিলা বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এর আগে ২ নম্বর লঞ্চঘাট এলাকায় জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের হাতে এক বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি ঘটনাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের। দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, তিন দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

অন্যদিকে, যাদবপুরের বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র থানা এলাকায়। যাদবপুরের বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করের অভিযোগ, গন্ডগোলের আশঙ্কার কারণ দেখিয়ে শহিদস্মৃতি এলাকায় তাঁকে ঢুকতে বাধা দেয় পঞ্চসায়র থানার পুলিশ। বিজেপি প্রার্থীর দাবি, ওই এলাকায় কোনও উন্নয়ন হয়নি। ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, বিধিনিষেধ অমান্য করে বিজেপি প্রার্থী বেশ কয়েকজন কর্মী-সমর্থক নিয়ে ওই এলাকায় প্রচারে যাওয়ায় তাঁকে আটকানো হয়। কিছুদিন আগে রিঙ্কু নস্করের সভামঞ্চে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

 আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় যাদবপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget