এক্সপ্লোর

WBJEE 2021 Results: কাল দুপুর আড়াইটায় রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, সাড়ে তিনটে থেকে মিলবে র‍্যাঙ্ক-কার্ড

আজ প্রকাশিত হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের অ্যান্সার-কি বা সঠিক উত্তরপত্র। জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে ডাউনলোড করা যাচ্ছে ওই অ্যান্সার-কি। 

কলকাতা: আগামীকাল, শুক্রবার, রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ হবে। পরীক্ষার ২০ দিনের মাথায় হতে চলেছে জয়েন্টের ফল প্রকাশ। এবছর জয়েন্টে বসেছিলেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ সূত্রে খবর, আগামীকাল দুপুর আড়াইটার সময় ফল প্রকাশিত হবে এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার। 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামীকাল, দুপুর সাড়ে তিনটে থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক-কার্ড। আজ প্রকাশিত হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের অ্যান্সার-কি বা সঠিক উত্তরপত্র। জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে ডাউনলোড করা যাচ্ছে ওই অ্যান্সার-কি। 

জুলাই মাসের ১৭ তারিখ হয়েছিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির প্রবেশিকা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনা আবহে বিধি মেনে প্রথম সশরীরে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা।

করোনা আবহে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। 
কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে অনলাইনে। 

এই প্রেক্ষাপটেই রাজ্যে প্রথম পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেন পড়ুয়ারা। বিশেষ অনুমতি পেয়ে স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রোয় চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন পরীক্ষার্থীরা। করোনাবিধি মেনেই হয় ওই পরীক্ষা। 

এবছর জয়েন্ট এন্ট্রান্স মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৬৯৫। তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ১০৫ জন। ভিনরাজ্যের পরীক্ষার্থী ৩২ হাজারের বেশি। মোট পরীক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ। পরীক্ষা হয়েছিল ২৭৪টি কেন্দ্রে। 

দুটি পর্যায়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় পেপার ওয়ান ম্যাথমেটিক্স পরীক্ষা। পরের ধাপে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হয়।

কার্যত লকডাউনে লোকাল ট্রেন বন্ধ থাকলেও, চলছিল স্টাফ স্পেশাল। মেট্রো চালু হলেও, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে চলছিল শুধুমাত্র এক্সাম স্পেশাল।

সেদিন স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রোয় ওঠার অনুমতি পেয়েছিলেন জয়েন্টের পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ড দেখিয়ে মেলে টিকিট।

পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পরও অক্ষরে অক্ষরে মানতে হয়েছিল সুরক্ষাবিধি। এক পরীক্ষার্থী বলেন, একটা ভয় ছিল, তবে এখন সব ঠিক আছে। আরেকজন বলেন, চিন্তায় ছিলাম, এক হলে কী ভাবে। এটা দেখে মনে হচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও হতে পারত। 

সেরা শিরোনাম

Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget