এক্সপ্লোর

সাপ্তাহিক রাশিফল

১১ ডিসেম্বর ২০১৬ - ১৭ ডিসেম্বর ২০১৬

রবি – বৃশ্চিক । চন্দ্র – মেষে । মঙ্গল – মকরে , পরে কুম্ভে । বুধ – ধনু ।বৃহস্পতি – কন্যা । শুক্র – মকরে । শনি – বৃশ্চিক । রাহু – সিংহ । কেতু – কুম্ভে । তিথি দ্বাদশী থেকে চতুর্থী । সাপ্তাহিক রাশিফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব ।

 
মেষ
সপ্তাহের প্রথম দিকে কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে । তবে যাঁরা ব্যবসা করেন তাঁদের জন্য ভাল খবর । শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে । গুরুজনের সঙ্গে অশান্তি বাড়বে । বাড়িতে কোনও পশু পাখি নিয়ে শোকের ছায়া নামতে পারে । অধস্তন কর্মী দ্বারা কোনও ভাল কাজ হতে পারে । চাকরির স্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে । বাড়িতে একটু বুদ্ধি করে ঝগড়া এড়িয়ে চলুন । এসপ্তাহে সবুজ রঙের জামা কাপড় বেশি ব্যবহার করুন ।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে আয়ের সমতা ঠিক থাকবে না । বাড়ির খরচ সর্বদা হাতের বাইরে থাকবে । নিজের পাওনা আদায়ের জন্য একটু শক্তি খরচ করতে হবে । বাড়িতে স্বজন আসার জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে, সপ্তাহের মধ্যভাগে সব অশুভ জিনিস একটু একটু কাটতে থাকবে । পড়াশোনায় খুব ভাল ফল পাবেন । বাইরের ঝগড়া ঘরে আসতে পারে । স্ত্রীর শরীরের ব্যাপারে চিন্তা করুন । চন্দ্রদেবের উদ্দেশে পুজো দিন ।
মিথুন
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়বে । রক্তচাপ বাড়তে পারে । ডাক্তারের ব্যাপারে কোনও ভুল হতে পারে । কথাবার্তা খুব বুঝে বলবার চেষ্টা করুন । ব্যবসার দিকে কোনও মহিলার সাথে বিবাদ বাধতে পারে। বন্ধুর দ্বারা কোনও ভাল উপকার আসতে পারে ।কাজের চাপ বাড়তে পারে । বাচ্চাদের চঞ্চলতা আগের থেকে আর বেড়ে যাবে । মধ্য ভাগে সব দরকারি কাজগুলো শেষ করুন । স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি । কোনও ফল দান করুন ।
কর্কট
এসপ্তাহে শরীর নিয়ে খুব একটা চিন্তা থাকবে না, তবে পেটের সমস্যা বাড়তে পারে । বাচ্চাদের পড়াশুনোতে মন বসবে না । বাড়িতে কোনও বড় আনন্দের খবর আসতে পারে । দূরের কোনও বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে । রাস্তায় কোনও অচেনা লোকের জন্য বিপদে পড়তে পারেন । ভাইবোনের অশান্তির জন্য পাড়ার লোকেরা সুযোগ নেবে । সম্পত্তি কেনার জন্য ভাল সময় আসছে । স্ত্রীর মনের কষ্ট দেখার চেষ্টা করুন । শিবের মাথায় দুধ ঢালুন ।
সিংহ
কোনও অঙ্গের যন্ত্রণা বাড়তে পারে । সন্তানের ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বৃদ্ধি পাবে । বাড়ির অশান্তির দিকে বেশি নজর দেবেন না । স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবে কোনও সিদ্ধান্ত গ্রহণ করুন । এ সপ্তাহে অপরের দ্বারা কোনও উপকার পেতে পারেন । প্রেমের ব্যাপারে ঝামেলা বাড়তে দেবেন না । মধ্য ভাগে কোনও বিশেষ কাজে বাইরে যেতে হতে পারে । ব্যবসা ভাল যাবে। দরজার বাইরে একটা স্বস্তিক আঁকুন ।
কন্যা
শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্তি অনুভাব করবেন । যেমন আয় বাড়বে, ব্যয়ও তার সঙ্গে থাকবে প্রচুর । বিলাসিতাতে খরচ বাড়বে বেশি । ঘরের ঝগড়া বাইরে বেশি বলবেন না, লোকে সুযোগ নেবে । পছন্দমতো কোনও বন্ধুর সঙ্গ পাওয়াতে আনন্দ । বিবাহিত জীবনে কোনও অচেনা অশান্তি আসতে পারে । ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন । সমাজে সুনাম বাড়বে । লোহাজাতীয় কোনও জিনিস দান করুন ।
তুলা
সপ্তাহের প্রথম দিকে কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন । কর্ম স্থানে সাহসের সঙ্গে কোনও পদক্ষেপ গ্রহণ করুন, ভাল লাগবে । কোনও বন্ধুর জন্য গর্ববোধ হবে । দূরে ভ্রমণের আলোচনা এখন একটু বন্ধ রাখুন । কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, আপনার নির্দেশ ভাল হবার জন্য কর্মস্থানে সুনাম বাড়তে পারে । নতুন প্রেমের বার্তা আসতে পারে । মা বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে । স্ত্রীর বায়না পূরণ । সাদা রঙের রুমাল ব্যবহার করুন।
বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, সংসারে ঝামেলা বাধতে পারে । বহু পরিশ্রমের ফল সামান্য মাত্র পাবেন । অপর কাউকে কিছু বলার হলে অপেক্ষা করুন । বাড়িতে নতুন কোনও অতিথি আসার আনন্দ । ব্যবসার দিকে ভাল ফল পাবেন । সঞ্চয় কম হবে, খরচ অনেক বাড়বে এ সপ্তাহে, প্রেমের দিকে সপ্তাহটি ভাল । জয় হনুমানের পুজো দিন ।
ধনু
সপ্তাহের প্রথম দিকে কোনও লেনদেনের ব্যপারে মনের ভিতর অস্থিরতা কাজ করবে । সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে । অর্থভাগ্য মধ্যম প্রকার, সঞ্চয় খুব ভাল হবে না । ব্যবসার দিকে একটু মনোযোগ দিন । শেয়ার ব্যবসায় টাকা বুঝে লাগাবেন । স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে । অজানা চাপ মনের ভিতর থাকবে । মা বাবার সঙ্গে সপ্তাহটি খুব আনন্দে কাটবে । বন্ধুর কোনও কাজের জন্য কিছু লাভ হতে পারে । কালো গরুকে কিছু খাবার দিন ।
মকর
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে । তবে তার থেকে অভাব বাড়বে বেশি । পরিবেশের সঙ্গে মানিয়ে চলবার জন্য কর্মস্থানে সুনাম বৃদ্ধি । ব্যবসার দিকে খুব ভাল খবর আশা করা যায় না । বাড়িতে কিছু অভাবের জন্য অযথা অশান্তি আসতে পারে, সন্তানের মতিগতি দেখে মনের চাপ বাড়বে, সিদ্ধান্ত নিতে পারবেন না । কোনও অচেনা লোকের সঙ্গে পরিচয়ে কিছু লাভ হতে পারে । অভাবের জন্য বাড়িতে ধনলক্ষ্মীর পুজো দিন ।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে । মধ্য ভাগে বকেয়া কাজগুলো করুন । সমাজে কোনও ভাল কাজ করবার জন্য সন্মান বাড়তে পারে । ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিয়োগ করবেন না । কোনও ফাটকা থেকে আয় বাড়তে পারে । সংসারের কোনও কাজে গাফিলতির জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ । দূরে কোনও বন্ধুর বাড়িতে যাওয়ার আলোচনা । গৃহ নির্মাণের জন্য বাড়িতে প্রস্তুতি । ডাক্তারের খরচ বাড়তে পারে । সূর্য প্রণাম করুন প্রতিদিন সকালে।
মীন
সপ্তাহের প্রথম দিকে কোনও শত্রুর সঙ্গে অশান্তি শুরু হতে পারে । বাড়িতে কোনও বন্ধুর জন্য নিজেদের ভিতর অশান্তি আসতে পারে । সপ্তাহের মধ্যভাগে সকল দরকারি কাজগুলো করুন । সম্পত্তি নিয়ে পিতা মাতার সঙ্গে অশান্তি প্রতিবেশীর ভাল হয়ে দাঁড়াবে । কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মস্থানে ঝঞ্ঝাট মুক্ত । ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে । সন্দেহের কারণে স্বামী স্ত্রীর অশান্তি । কালী মন্দিরে হলুদ ফুল দান করুন ।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
Nandigram By Election: নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
South 24 Pargana: ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
Durgapur: সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন
সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget