এক্সপ্লোর

‘আমি শুধুমাত্র সিনেমা বুঝি’, বিজেপিতে যোগদানের জল্পনা খারিজ অরিন্দমের

বিজেপিতে যোগ দিচ্ছেন টালিগঞ্জের পরিচালক অরিন্দম শীল? এনিয়ে জল্পনার মাঝেই পরিচালকের ট্যুইট। ট্যুইটারে অরিন্দম শীল লেখেন, আমি শুধুমাত্র সিনেমা বুঝি। সেটাই আমি করি যেটা সবথেকে ভাল বুঝি। আমি গুজবের দায়িত্ব নিতে পারব না। রাজনীতিতে যোগ না দিয়েও সামাজিক দায়িত্ব পালন করা যায়, বিশেষ করে আজকের রাজনীতিতে। আমাদের অনেক কিছু করার আছে। ট্যুইটে লেখেন অরিন্দম শীল।

কলকাতা: বিজেপিতে যোগ দিচ্ছেন টালিগঞ্জের পরিচালক অরিন্দম শীল? এনিয়ে জল্পনার মাঝেই পরিচালকের ট্যুইট। ট্যুইটারে অরিন্দম শীল লেখেন, আমি শুধুমাত্র সিনেমা বুঝি। সেটাই আমি করি যেটা সবথেকে ভাল বুঝি। আমি গুজবের দায়িত্ব নিতে পারব না। রাজনীতিতে যোগ না দিয়েও সামাজিক দায়িত্ব পালন করা যায়, বিশেষ করে আজকের রাজনীতিতে। আমাদের অনেক কিছু করার আছে। ট্যুইটে লেখেন অরিন্দম শীল।
উল্লেখ্য, এদিন হাওড়ার ডুমুরজলায় বিজেপির সমাবেশ ও যোগদান মেলা। এই সভায় টালিগঞ্জের বেশ কয়েকজন তারকা যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায়।তাঁদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ তারকা। উল্লেখ্য,  গতকালই রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষালরা চার্টার্ড প্লেনে দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গেই বিজেপিতে সামিল হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। এরইমধ্যে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল ছাড়ার ইঙ্গিত দেন। যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায় বলেন,  ‘যেখানে সম্মান পাব, সেখানেই যাব। শুধুমাত্র প্রচারের জন্য নয়, কাজের জন্য যাব। ভোট এলে শুধুই বলা হয় এখানে যাও, ওখানে যাও।ভোটের প্রচারের পর কেউ ধন্যবাদও জানায় না।এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি।বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।’ খোলসা না করলেও তিনিও গেরুয়া শিবিরেই সামিল হতে চলেছেন বলে জল্পনা ছড়ায়। এরইমধ্যে অরিন্দমের বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন ছড়ায়। শেষপর্যন্ত সেই জল্পনায় জল ঢাললেন অরিন্দম নিজেই। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনাকে গুজব বলে খারিজ করলেন অরিন্দম। বাম-ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন অরিন্দম। পরে তৃণমূল শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা সবারই জানা। দলবদলের হিড়িক দেখা গিয়েছে বাংলার সিনে-মহলেও। এ সবের মধ্যেই এ ধরনের জল্পনায় নিজের অবস্থান স্পষ্ট করলেন অরিন্দম। জানিয়ে দিলেন, রাজনীতিতে যোগ না দিয়েও সামাজিক দায়িত্ব পালন করা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget