এক্সপ্লোর

Bengal Post-poll Violence:‘কারও চোখে ন্যাবা হলে কী করতে পারি?’ হিংসার অভিযোগ খারিজ মমতার

রাজ্যে সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজনৈতিক হিংসা নয়,এটা আসলে বিজেপির গিমিক ভায়োলেন্স।

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব প্রধান বিরোধী দল বিজেপি। সুর চড়িয়েছেন রাজ্যপাল। দিল্লি সফরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া সুরে চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ভোটের পর কোনও হিংসা হয়নি।কারও চোখে ন্যাবা হলে আমি কী করতে পারি?
মুখ্যমন্ত্রী বলেছেন, যা হয়েছিল, তা হয়েছে সেই সময়, যখন আইন-শৃঙ্খলার ভার ছিল নির্বাচন কমিশনের হাতে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, সবটাই রাজনৈতিক হিংসা নয়। ব্যক্তিগত শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটেছে।কয়েকটি ঘটনা বিচারাধীন  যাই হোক, কোনও ধরনের হিংসাকে তিনি সমর্থন  করেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেছেন, ১-২টো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।ওরা শুধু সন্ত্রাস সন্ত্রাস বলে চেঁচিয়ে যাচ্ছে।রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী বলেছেন, কারও যদি চোখে ন্যাবা হয় কী করতে পারি?
মুখ্যমন্ত্রী বলেছেন, যতই হিংসার কথা বলা হোক, এখানে কোনও হিংসা হয় না। কোনও ধরনের হিংসা হলে পুলিশকে পদক্ষেপ নিতে বলেছি। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।
রাজ্যে সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজনৈতিক হিংসা নয়,এটা আসলে বিজেপির গিমিক ভায়োলেন্স।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেছেন, পরিমাণে কমলেও হিংসা অব্যাহত রয়েছে। আদালতের হস্তক্ষেপের পর কোনও কোনও ক্ষেত্রে পুলিশের সহযোগিতা মিললেও এখনও তাঁদের বহু কর্মীই ঘরছাড়া। 
ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে একাধিক কেন্দ্রীয় দল। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন,যে কেউ যেকোনও রাজ্যে যেতে পারে। এর পাশাপাশি তিনি বলেছেন, তবে উত্তরপ্রদেশও যাওয়া উচিত ছিল, যেখানে দেহ নদীতে ভাসানো হচ্ছে। ২২ জন বিনা অক্সিজেনে মারা যায়। তিনি বলেছেন, বিজেপি সব এজেন্সিকে দিয়ে কাজ করায়। এটাই বিজেপির অভ্যেস, পূর্বপরিকল্পিত ঘটনা।উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে দেওয়া  চিঠিতে রাজ্যপাল লিখেছিলেন,  ‘রাজ্যে ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত।  চলছে লাগাতার নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস।অথচ গোটা ঘটনায় আপনি আশ্চর্যজনক ভাবে নীরব এবং নিষ্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও মন্ত্রিসভায় একদিনও আলোচনা করেননি। দুর্গতদের স্বার্থে কোনও পদক্ষেপ করা হয়নি।’ 
পাল্টা রাজ্যপালের চিঠির কড়া জবাব দিয়েছিল রাজ্যের স্বরাষ্ট্রদফতর। ট্যুইট করে বলা  হয়েছিল, যাবতীয় নিয়ম-নীতি ভেঙে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি জনসমক্ষে এনেছেন রাজ্যপাল। এরইসঙ্গে ট্যুইট করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। চিঠির বিষয়বস্তু প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মনগড়া। চিঠিতে যেভাবে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে তাতে রাজ্য সরকার স্তম্ভিত।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget