এক্সপ্লোর

WB Corona Cases: ওমিক্রন আতঙ্কের মধ্যেই স্বস্তি রাজ্যে, কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

west bengal coronavirus updates : কলকাতায় একদিনে ১৬৩জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন জনের। অন্যদিকে, উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৪জনের মৃত্যু হয়েছে।

কলকাতা : ওমিক্রন আতঙ্কের মধ্যেই কিছুটা হলেও স্বস্তি রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১১ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৭১৫ জন। 

এই সময়ের মধ্যে রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ১২ জন। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে ১৬৩জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন জনের। অন্যদিকে, উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৪জনের মৃত্যু হয়েছে। যা রাজ্যের মধ্যে কোনও জেলায় সর্বাধিক। এই জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৯৫ জন। অন্যদিকে নদিয়ায় একদিনে ২জনের মৃত্যু হয়েছে। ১৯জন সংক্রমিত।

বিশ্বজুড়ে আতঙ্ক বাড়ছে করোনা ভাইরাসের ওমিক্রন স্ট্রেনকে নিয়ে। প্রায় ৫০ বারের বেশি চরিত্র বদলানো মারণ ভাইরাসের নতুন প্রজাতি এদেশেও তাণ্ডব চালাবে কিনা, তা নিয়ে বাড়ছে শঙ্কা। এমন একটা আবহে এরাজ্যে সামনে এসেছে একটি উদ্বেগের তথ্য। প্রশাসন সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও, পূর্ব বর্ধমান জেলায় এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি দেড় লক্ষের বেশি মানুষ।   

জেলা প্রশাসন সূত্রে দাবি, কোথাও দ্বিতীয় ডোজের কোনও ঘাটতি নেই। কিন্তু সংক্রমণের হার এখন কম থাকায় সাধারণ মানুষের মধ্যেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বলেন, "করোনার দ্বিতীয় ডোজের কোথাও কোনও অভাব নেই। কিন্তু দ্বিতীয় ডোজ নিতে অনীহা প্রকাশ পাচ্ছে। অনেকে আছেন পরিযায়ী শ্রমিক, প্রথম ডোজ নিয়ে অন্যত্র চলে গেছেন। অনেকে ভাবছেন করোনা কমে গেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন নেই।অনেকে ভাবছেন দ্বিতীয় ডোজ নিলে জ্বর আসতে পারে, তাই তাঁরাও অনীহা প্রকাশ করছেন। এই অনীহায় নিজের বিপদই বাড়িয়ে তুলছেন।"

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget