এক্সপ্লোর

WB Corona Cases: সপ্তমীতে এক লাফে বাড়ল আক্রান্তের সংখ্যা, চিন্তা বৃদ্ধি সংক্রমণ হারে

চতুর্থী থেকেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। এই প্রেক্ষাপটে  রাজ্যে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৭৬৮ জন।

কলকাতা: উৎসব আবহে ফের বাড়ল উদ্বেগ। এক লাফে অনেকটাই বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ। পাশাপাশি বাড়ল মৃত্যুও। চতুর্থী থেকেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। এই প্রেক্ষাপটে  রাজ্যে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৭৬৮ জন। যা গতকালের চেয়ে অনেকটাই বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। 

এদিকে, সংক্রমণ বাড়ায় এদিন বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। পুজোর মধ্যে মাস্ক পরতে অনীহা দেখা গিয়েছে অনেকের মধ্যেই। চিকিৎসকদের কথায়, রাজ্যের উর্ধ্বমুখী কোভিডগ্রাফের কারণ এটাই, মত তাঁদের।

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার রয়েছে ৯৮.৩১ শতাংশ। করোনা মুক্তের সংখ্যা মোট ১৫ লক্ষ ৫১ হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১৮টি, যার মধ্যে পজিটিভ রিপোর্ট ২.৫৬ শতাংশ। এই সংক্রমণ হারই ফের চিন্তা বৃদ্ধি করেছে রাজ্যে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং নদিয়ায় মৃত্যু হয়েছে। 

যদিও উৎসবের মরসুমে দেশে করোনা পরিসংখ্যানে খানিক স্বস্তি। গত কয়েকদিনের মতো আজও কমল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১৪ হাজার ৩১৩। অন্যদিকে, গতদিনের তুলনায় কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮১। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ১৩২। মৃতের সংখ্যা ছিল ১৯৩। 

এবার ২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিল কোভিড ১৯ সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি।  হায়দরাবাদের ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের  দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করেছে। গত সেপ্টেম্বরে এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (ডিজিসিআই)-এর কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget